,

যে রোগে ‘খোলস’ বদলায় মানুষের চামড়া

news-image

অনলাইন ডেস্ক : যেন সাপের খোলসের মতো বেরিয়ে আসছে। প্রথম দর্শনে ১৬ বছরের মেয়েটিকে দেখে ভয় পেয়ে যাওয়াই স্বাভাবিক।কিন্তু ভয় কিংবা অযাচিত কৌতহল নয় যথাযথ চিকিৎসার প্রয়োজন শালিনী যাদবের। ভারতের মধ্যপ্রদেশের এই বাসিন্দা আসলে এরিথ্রোডার্মা নামে বিরল রোগে আক্রান্ত। বিরল এই চর্ম রোগ রেড ম্যান সিনড্রোম নামেও পরিচিত। যাতে প্রাণহানি খুব একটা হয় না। কিন্তু জীবন দুর্বিষহ হয়ে ওঠে। যেমনটা জন্ম থেকে ভুগতে হয়েছে শালিনীকে। প্রতি ৪৫ দিন অন্তর শালিনীর শরীরের চামড়া সম্পূর্ণ খসে যায়। আর নতুন চামড়ার উদয় হয়।

কিছুদিনের মধ্যে এই নতুন চামড়ারও একইরকম হাল হয়। আর প্রতিদিন এই জ্বালা সহ্য করতে হয় শালিনীকে। প্রতি ঘণ্টা অন্তর চামড়া নরম ও পরিষ্কার রাখতে সাবান দিয়ে গোসল করতে হয়। প্রচুর পরিমাণে ক্রিম মেখে থাকতে হয়।

মেয়ের এই ব্যথা চোখে দেখতে পারতেন না রাজ বাহাদুর ও দেবকনওয়ার। স্থানীয় ডাক্তারের কাছে জানতে পারেন এর চিকিৎসা রয়েছে। কিন্তু তা যথেষ্ট ব্যয়সাপেক্ষ। দিনমজুর হিসেবে খাটা রাজ বাহাদুরের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। স্বেচ্ছাসেবী সংগঠনের দ্বারস্থ হন তাঁরা। তাদের মাধ্যমেই দেশ-বিদেশের বিভিন্ন হাসপাতালে বিনা চিকিৎসার আবেদন জানানো হয়। শেষে স্পেনের এক বেসরকারি হাসপাতাল শালিনীর চিকিৎসার দ্বায়িত্ব নেয়। বিনামূল্যেই শালিনীকে সুস্থ করে তোলার আশ্বাস দেওয়া হয়েছে বিদেশি হাসাপাতালের পক্ষ থেকে। এর জন্য খুব শিগগিরিই স্পেনে উড়ে যাবে মধ্যপ্রদেশের ‘সর্পকন্যা’।

টিভি দেখতে ভালবাসে শালিনী। সেখানেই স্পেন দেখেছে ১৬ বছরের কিশোরী। মাদ্রিদের রাস্তাঘাট, ডাক্তারের চেম্বার, অপারেশন টেবিল এখন থেকেই হয়তো সে মনে মনে এঁকে ফেলেছে। যে কল্পনাশক্তিতে সে নতুন করে বাঁচার ইচ্ছে তৈরি করেছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের