,

সালমানের রেস-থ্রিতে সিদ্ধার্থ

news-image

 

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় সিনেমা ফ্র্যাঞ্চাইজি রেস। এর আগে এ ফ্র্যাঞ্জাইজির দুটি সিনেমা নির্মিত হয়েছে। দর্শকের মাঝে বেশ ভালো সাড়া ফেলায় এবার এর তৃতীয় কিস্তি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। এতে অভিনয় করবেন সালমান খান ও জ্যাকলিন ফার্নান্দেজ।

এদিকে সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেমাটির প্রযোজক রমেশ তাওরানি জানিয়েছিলেন, সালমান-জ্যাকলিনের পাশাপাশি প্রথম সারির আরো এক অভিনেতাকে খুঁজছেন তারা। আর এ অভিনেতা হিসেবে সিদ্ধার্থ মালহোত্রাকে বেছে নিয়েছেন নির্মাতারা।

রেস-থ্রি তে সিদ্ধার্থের অভিনয়ের বিষয়টি নিশ্চিত করে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘হ্যাঁ, সিদ্ধার্থকে চরিত্রটির জন্য নেওয়া হয়েছে। সালমান সিদ্ধার্থকে খুব পছন্দ করেন এবং তিনি তার নামটি প্রস্তাব করেছেন। সিদ্ধার্থের প্রস্তাব পাওয়া অন্যতম বড় একটি সিনেমা এটি।’

তিনি আরো বলেন, ‘ধারণা করা হচ্ছে, সালমান এবং সিদ্ধার্থ দুজনই জ্যাকলিনের জন্য লড়াই করবেন। আগের সিনেমাগুলোর তুলনায় এতে আরো বেশি টুইস্ট থাকবে। তবে সিদ্ধার্থ এখনো চুক্তি স্বাক্ষর করেননি। তিনি এটি নিয়ে আলোচনা করছেন কিন্তু এরকম সিনেমা কে হাতছাড়া করতে চাইবে?’

সিনেমাটিতে সালমান খানের নেতিবাচক চরিত্র প্রসঙ্গে সূত্রটি বলেন, ‘সালমান কখনো পর্দায় খল চরিত্রে অভিনয় করেননি। তিনি ভক্তদের খারাপ বার্তা প্রদান করতে চান না। জানা গেছে, সিনেমাটিতে তারকার সমাহার থাকবে। নির্মাতারা আগের রেস সিনেমাগুলোর তুলনায় এটি আরো বড় পরিসরে তৈরি করতে চান। সিদ্ধার্থ সিনেমাটি করতে রাজি হয়েছেন। তার শিডিউলও পাওয়া গেছে, কারণ অক্টোবর থেকে শুটিং শুরু হবে। এ অভিনেতার আইয়ারি সিনেমার শুটিং সেপ্টেম্বরেই, আর ১০-১৫ দিনের মধ্যে শেষ হবে।’

এর আগে ২০০৮ সালে মুক্তি পায় এ ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা রেস। এতে অভিনয় করেন সাইফ আলী খান, অক্ষয় খান্না, বিপাশা বসু, ক্যাটরিনা কাইফ, অনিল কাপুর প্রমুখ। এরপর ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত রেস-টু সিনেমায় অভিনয় করেন-সাইফ আলী খান, জন আব্রাহাম, দীপিকা পাড়ুকোন, জ্যাকলিন ফার্নান্দেজ, অনিল কাপুর, আমিশা প্যাটেল। সিনেমা দুটি পরিচালনা করেন নির্মাতা জুটি আব্বাস-মাস্তান। তবে শোনা যাচ্ছে, রেস-থ্রি নির্মাণ করবেন কোরিওগ্রাফার-নির্মাতা রেমো ডিসুজা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে