,

রাস্তা নয়, যেন মরণফাঁদ

news-image

নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারের বড়লেখায় স্থানীয় সরকার ও প্রকৌশল মন্ত্রণালয়ের (এলজিইডি) প্রায় আড়াইশ’ কিলোমিটার পাকা রাস্তার প্রায় ৫০ কিলোমিটার রাস্তা খানাখন্দে পরিণত হয়েছে। এসব রাস্তা দিয়ে যানবাহন চলাচলতো দূরের কথা পায়ে হেঁটে চলাচলেরও অনুপযোগী। এতে করে এলাকাবাসীকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাস্তার নির্মাণ কাজে চরম অনিয়ম ও দীর্ঘস্থায়ী বন্যার কারণে রাস্তাগুলো বেহাল হয়ে পড়েছে। ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে উপজেলার নিম্নাঞ্চলের গ্রামীণ রাস্তাগুলোতে পানিতে নিমজ্জিত হয়ে যায়। বন্যার অবনতিতে হওয়ায় গত তিন মাসে ৫৩ কিলোমিটার গ্রামীণ রাস্তা তলিয়ে যায়। এতে জনসাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে উপজেলার বর্নি, তালিমপুর ও সুজানগর ইউনিয়নের রাস্তা ঘাট দীর্ঘদিন ডুবে থাকায় রাস্তাগুলো মারাত্মকভাবে বিধ্বস্ত হয়েছে।

সরেজমিনে উপজেলার সুজানগর ইউনিয়নের আজিমগঞ্জবাজার-ভোলারকান্দি, সুজানগর-বাঘমারা ভায়া কানুনগোবাজার, তেরাকুড়ি ভায়া কাঠালতলী রাস্তার বিভিন্ন স্থানের পিচ উঠে পাথর সরে বড় বড় গর্তের সৃষ্টি হতে দেখা গেছে। ফলে মারাত্মক ঝুঁকি নিয়ে এলাকাবাসীকে খানাখন্দে ভরা বিধ্বস্ত এসব রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে। প্রতিদিনই ঘটছে অনাকাঙ্খিত দুর্ঘটনা।

খানাখন্দে ভরা চলাচল অনুপযোগী রাস্তাগুলো হচ্ছে- দাসেরবাজার-বাছিরপুর ৪১ কিলোমিটার রাস্তার প্রায় ১৬ কিলোমিটার। বড়লেখা পাখিয়ালা চৌমুহনী হতে হাকালুকি কানুনগোবাজার রাস্তার প্রায় ৭ কিলোমিটার। দাসেরবাজার-বর্নি-গোদামবাজার রাস্তার ৪ কিলোমিটার ভেঙ্গে যাওয়ায় দুই ইউনিয়নের ২০ হাজার মানুষকে চরম ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। কাঠালতলী-তেরাকুড়ি ভায়া আজিমগঞ্জ রাস্তা, পাখিয়ালা-কেছরিগুল রাস্তা, বড়লেখা-সাতকরাকান্দি রাস্তায় এই গর্তের সৃষ্টি হয়েছে যেখানে পায়ে হেটে চলাই দুঃসাধ্য।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ ভূষণ পাল বিবার্তাকে জানান, গত ৩ মাসের বন্যায় উপজেলার প্রত্যেকটি গ্রামীণ রাস্তার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাস্থাগুলোর মেরামত কাজের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের