,

আজ সংসদ অধিবেশন বসছে

news-image

নিজস্ব প্রতিবেদক : আজ রবিবার বসবে দশম জাতীয় সংসদের ১৭তম অধিবেশন। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে আহ্বান করা এ অধিবেশনে আলোচনায় সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে দেওয়া আদালতের রায় ও রোহিঙ্গা ইস্যু বিশেষ গুরুত্ব পাবে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

সংসদ সচিবালয় সূত্র জানায়, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল ৫টায় সংসদ অধিবেশন শুরু হবে। এর আগে বিকেল ৪টায় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে চলতি অধিবেশনের মেয়াদ ও কার্যসূচি চূড়ান্ত হবে। তবে এ অধিবেশন সংক্ষিপ্ত হবে, যা সর্বোচ্চ দুই সপ্তাহ চলতে পারে বলে জানা গেছে।

সংশ্লিষ্টরা জানান, সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে দেশের সর্বোচ্চ আদালতের দেওয়া রায় নিয়ে আবারও উত্তপ্ত হতে পারে সংসদ অধিবেশন। গত অধিবেশনেও বিষয়টি নিয়ে উত্তপ্ত আলোচনা হয়। কিন্তু অধিবেশনের পর পূর্ণাঙ্গ রায় প্রকাশ হওয়ায় উত্তেজনা আরো বেড়েছে। ফলে সংসদের বাইরের এ উত্তেজনা অধিবেশন পর্যন্ত পৌঁছাতে পারে। আর চলমান রোহিঙ্গা ইস্যুও আলোচনায় বিশেষ গুরুত্ব পাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অধিবেশন আহ্বান করেন। অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে সংবিধানে। এর আগে গত ১৩ জুলাই সংসদের ১৬তম অধিবেশন শেষ হয়। ওই অধিবেশন সরকার ও বিরোধীদলের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ২৪ কার্যদিবস চলে। অধিবেশনে নতুন অর্থবছরের বাজেট পাশের পাশাপাশি জনগুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের