,

ভবন সরাতে এক বছর সময় চেয়েছে বিজিএমইএ

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর হাতিরঝিল থেকে কার্যালয় সরাতে আদালতের কাছে আরও এক বছর সময় চেয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)। শনিবার রাজধানীর কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিজিএমইএর সভাপতি মো. সিদ্দিকুর রহমান।

 

তিনি বলেন, ‘নতুন ভবন তৈরি হতে আরও এক বছর সময় লাগবে। আমরা একান্তভাবে আশা করি, সমগ্র অর্থনীতিতে পোশাকশিল্পের অবদান বিবেচনা করে মহামান্য আদালত আমাদের এ আবেদন বিবেচনা করবেন।’

সিদ্দিকুর রহমান বলেন, ‘আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা রায় ঘোষণার প্রথম দিন থেকেই বলে আসছি ভবন নির্মাণের সঙ্গে সঙ্গে চলে যাব। আর সরকারের দেয়া জমিতে নতুন ভবন নির্মাণের কাজ চলমান রয়েছে। তবে নতুন ভবনটি হতে আরো এক বছর সময় লাগবে। তাই আমরা আদালতের কাছে এক বছর সময় চেয়েছি।’

উচ্চ আদালতের নির্দেশে গত মার্চ মাসে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে কার্যালয় সরাতে বিজিএমইএ ছয় মাস সময় বেঁধে দিয়েছিলেন আদালত। সেই হিসাবে ১১ সেপ্টেম্বর সেই সময় শেষ হওয়ার কথা। তবে গত ২৩ আগস্ট এক বছর সময় চেয়ে আদালতে আবেদন করে বিজিএমইএ।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের