,

দেশের ৬০-৭০ শতাংশ এলাকাই এখন উন্নত : অর্থমন্ত্রী

news-image

 

নিজস্ব প্রতিবেদক : দেশের ৬০-৭০ শতাংশ এলাকাই এখন উন্নত বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

তিনি বলেন, শহর ও গ্রামে এখন খুব বেশি তফাত নেই। সবখানেই উন্নয়নের ছোঁয়া লেগেছে। ২০২৪ সালের মধ্যেই দেশ উন্নত দেশে পরিণত হবে।

শনিবার বিকেলে সিলেটের মেন্দিবাগে বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা সীমান্তিক’র ৪০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ২০৩০ সালের মধ্যে দেশ থেকে দারিদ্রতা দূর করার টার্গেট হলেও ২০২৪ সালের মধ্যেই দেশ দরিদ্রমুক্ত হবে।

এ ছাড়া ২০১৮ সালের মধ্যে সারাদেশে বিদ্যুতায়ন সম্পন্ন হবে বলেও জানান অর্থমন্ত্রী।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর প্রাক্তন স্বাস্থ্য, পরিবার ও সমাজকল্যাণ বিষয়ক উপদেষ্টা, বিএমআরসি’র চেয়ারম্যান ডা. সৈয়দ মুদাচ্ছের আলী।

এ ছাড়া সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, সংসদ সদস্য মাহমুদ-উস সামাদ চৌধুরী, প্রাক্তন রাষ্ট্রদূত একে আবুল মোমেনসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা এতে বক্তব্য রাখেন।

সীমান্তিকের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা ড. আহমদ আল কবির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের