,

‘আনিস ভাই এখনো চিকিৎসাধীন আছেন, গুজব ছড়াবেন না’

news-image

 

নিজস্ব প্রতিবেদক : আল্লাহর ওয়াস্তে থামেন! আমি, রুবানা হক, আনিস ভাইয়ের ছেলে মেয়েরা সবাই পালাক্রমে তাকে প্রতিদিন হাসপাতালে দেখতে যান! এক মিনিট আগে আমি রুবানা হক এর সাথে কথা বলেছি! তিনি তাকে হাসপাতালে দেখে ডাক্তারদের সাথে কথা বলে এসেছেন ।

আনিসুল হক এর অসুস্থতার নাম সেরিব্রাল ভ্যাস্কুলিটিস, তিনি দীর্ঘ সময় আই সি ইউতে ঘুম এ ছিলেন , এখন ধীরে ধীরে তাকে ওষুধ কমিয়ে এনে ডাক্তাররা পরবর্তী ধাপের চিকিৎসা দিচ্ছেন।

আপনারা এতো হৃদয়হীন যে প্রতিদিন তার মৃত্যুর গুজব ছড়াচ্ছেন !
কেউ অমর নন ! কিন্তু কারো চিকিৎসা চলাকালীন তার ব্যাপারে কিছু না জেনে , নিশ্চিত না হয়ে তার নাম দিয়ে গুজব ছড়িয়ে আপনারা তার আত্মীয় পরিজনদের , যেভাবে দুঃখ দিচ্ছেন , সেটা বোঝার ক্ষমতা আপনাদের আল্লাহ দেন নাই।

আপনারা কি আশা করেন যে আমরা এখন তার হাসপাতাল থেকে প্রতিমুহূর্তে লাইভ সম্প্রচার করবো ? এতটা বুদ্ধি বিবেচনা হীন হয়েছেন কেউ কেউ। যে ,এটাও বোঝার ক্ষমতা নাই আপনাদের, এখানে হাসপাতালগুলি অন্যরকম।

এখানে ডাক্তার ও রোগী ছাড়া আত্মীয়দের ও অনুমতি নিয়ে রোগীর কাছে যেতে হয়। ইনফেকশন কন্ট্রোল করার জন্য তাকে চাইলেই দেখা যায় না। আমি নিশ্চিত করছি যে আনিস ভাই এখনো চিকিৎসাধীন আছেন , দোআ করতে পারলে করেন, গুজব ছড়াবেন না।

(লেখকের ফেসবুক পেজ থেকে সংগৃহীত)

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের