সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পরিচালকদের জন্য শাবনূরের রান্না

news-image

বিনোদন প্রতিবেদক : বিভিন্ন সময় যে পরিচালকদের ছবিতে অভিনয় করেছেন, তাঁদের নিজের বাসায় আমন্ত্রণ জানালেন চিত্রনায়িকা শাবনূর। তাঁদের জন্য তিনি নিজে রান্না করেছেন। আর শাবনূরের রান্না করা খাবার খেয়ে মুগ্ধ আমন্ত্রিত পরিচালকেরা। গতকাল শুক্রবার রাতে দেশের সিনেমার জনপ্রিয় এই নায়িকা তাঁর ইস্কাটনের বাসায় পরিচালকদের নিয়ে এই আয়োজন করেন। রাতের খাবার খাওয়ার পাশাপাশি ছিল আড্ডা। গল্প আর আড্ডায় অন্য রকম পরিবেশ তৈরি হয়। শাবনূরের আমন্ত্রণে তাঁর বাসায় আসেন ৩৫ জন পরিচালক।

এ আয়োজন প্রসঙ্গে শাবনূর বলেন, ‘কয়েক বছর ধরে আমি ঢাকা আর সিডনি যাওয়া-আসার মধ্যে আছি। সবার সঙ্গে দেখা করা সম্ভব হয় না। তাই কিছুদিন আগে ভাবলাম, চলচ্চিত্রে আমার যে পরিচালকেরা আছেন, তাঁদের সবাইকে বাসায় দাওয়াত দিই। ইদানীং আমি রান্না শিখেছি। এই রান্না শেখার ব্যাপারে এক বন্ধু আমাকে সহযোগিতা করেছেন। এবার সবাইকে নিজে রান্না করে খাওয়াব। খাওয়া হবে, আড্ডাও হবে।’

পরিচালকেরাও তাঁদের নায়িকার কাছ থেকে এমন দাওয়াত পেয়ে ভীষণ খুশি। পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘একেবারে অন্য রকম একটি সন্ধ্যা কাটালাম। শাবনূরের সঙ্গে খুব বেশি সিনেমায় কাজ করিনি। কিন্তু গতকাল সন্ধ্যায় শাবনূরের সব সিনেমার পরিচালককে একসঙ্গে তাঁর বাসায় এভাবে দেখতে পেয়ে ভালো লেগেছে। পরিচালকেরা সবাই খুব খুশি হয়েছেন।’

খাবারের তালিকায় কী কী ছিল? মানিক জানান, পোলাও থেকে শুরু করে গরু ও মুরগির মাংসের বিভিন্ন পদ, মাছের কয়েকটি পদ, কয়েক ধরনের ভর্তা আর শেষে দই-মিষ্টি।

পরিচালক দেবাশীষ বিশ্বাস বলেন, ‘খাবার খাওয়ার চেয়ে আমরা সবাই একসঙ্গে আড্ডা দিয়েছি, এটাই ছিল সবচেয়ে ভালো লাগার ব্যাপার। বাড়তি পাওনা শাবনূরের নিজের হাতের রান্না।’

শাবনূরের বাসায় রাতের খাবার খাওয়া আর আড্ডায় উপস্থিত ছিলেন আজিজুর রহমান, মতিন রহমান, বাদল খন্দকার, ছটকু আহমেদ, জাকির হোসেন রাজু, আব্দুল মান্নান, শাহ মোহাম্মদ সংগ্রাম, আলী আজাদ, সারোয়ার হোসেন, চন্দন চৌধুরী, বজলুর রাশেদ চৌধুরী, ওয়াকিল আহমেদ, মোস্তাফিজুর রহমান বাবু, মুশফিকুর রহমান গুলজার প্রমুখ।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা