সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টানা ১০ দিন পায়ে হেটে বাংলাদেশে রোহিঙ্গা শিশু

news-image

নিউজ ডেস্ক : ছয় বছর বয়সের রোহিঙ্গা শিশু উসমান। সে বলছিলো কিভাবে তার মাকে তার চোখের সামনেই হত্যা করে মিয়ানমারের সেনাবাহিনী। বাবার খোঁজও জানে না ওসমান। নানীর সঙ্গে টানা ১০ দিন পায়ে হেটে সীমান্ত পাড়ি দিয়ে অনুপ্রবেশ বাংলাদেশে। টেকনাফের একটি শরনার্থী শিবিরে আশ্রয় হয়েছে তার।

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের কাছে গেলেই দেখা যায় আগুনের কুন্ডলী। রোহিঙ্গারা বলছে, প্রতিদিনই নতুন নতুন বসতবাড়ি জ্বালিয়ে দিচ্ছে দেশটির সেনাবাহিনী। সীমান্তের ওপারের ঘর জ্বালানো আগুন আর অন্ধকার জীবন রেখে আলোর পথের আশায় তাই বাংলাদেশে আসছে লাখো রোহিঙ্গা।

পুরো টেকনাফ থেকে উখিয়া পর্যন্ত সীমান্তের কাছে গেলেই রোহিঙ্গাদের এ ঢল চোখে পড়বে। কাঁধে ঝোলানো প্লাস্টিকের বস্তায় করে রোহিঙ্গারা তাদের মিয়ানমারের পরিচয়পত্র, বাড়ির দলিল, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে আনছেন। তবে এসব রোহিঙ্গারা সব থেকে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন শহরে ঢুকে।

উখিয়ায় রোহিঙ্গাদের জন্য অস্থায়ীভাবে থাকার অনুমতি দেওয়া আশ্রয় শিবিরগুলোতে ভরে যাওয়ায় রাস্তা, মার্কেট, মাদ্রাসা, স্কুল-কলেজের আঙ্গিনা-ছাদ এমন নানা জায়গায় ঠাঁই খুঁজছেন রোহিঙ্গারা।

বিপুল সংখ্যাক রোহিঙ্গার এ অনুপ্রবেশের ফলে নানা ভোগান্তিতে পড়ছেন স্থানীয়দের অনেকেই। অবিলম্বে রোহিঙ্গা সংকটের সমাধান করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

গত দুই সপ্তাহ আগে সহিংসতার শিকার হয়ে রাখাইন রাজ্য ছেড়ে অনাহারে ক্লান্তদেহ নিয়ে আতঙ্ক নিয়ে বাংলাদেশে পাড়ি জমায় রোহিঙ্গারা। রোহিঙ্গাদের দাবি, মিয়ানমার সরকারি বাহিনী ও বৌদ্ধ ভিক্ষুরা তাদের গ্রাম পুড়িয়ে দেয়। মিয়ানমার সরকারের তথ্য মতে, ২৫ তারিখের সংঘর্ষে প্রায় ৪০০ জন নিহত হয়। জাতিসংঘের তথ্যমতে, সহিংসতার পর ২ লাখ ৭০ হাজারের উপর রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে।

চ্যানেল আই অনলাইন থেকে নেয়া

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা