,

গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৬

news-image

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় সেবা গ্রিনলাইন পরিবহনের একটি বাসের সঙ্গে সিমেন্টভর্তি একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ছয়জন নিহত হয়েছে। আহত হয়েছে কয়েকজন।

শনিবার ভোর সাড়ে ৫টার দিকে কাশিয়ানীর বরাসুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

হতাহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর অবস্থায় থাকা কয়েকজনকে ফরিদপুরে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ভোররাতে ঢাকা থেকে পিরোজপুরের নাজিরপুরের দিকে যাচ্ছিল সেবা গ্রিনলাইন পরিবহনের একটি বাস। পথে কাশিয়ানীর বরাসুর এলাকায় বিপরীত দিক থেকে আসা সিমেন্টভর্তি একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই নারীসহ ছয়জন নিহত হয়। আহত হন বেশ কয়েকজন যাত্রী।

কাশিয়ানী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জাকারিয়া জানান, দুর্ঘটনায় বাস ও ট্রাকটি দুমড়েমুচড়ে যায়। এতে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

পুলিশের এই কর্মকর্তা আরো জানান, দুর্ঘটনা কবলিত এলাকায় উদ্ধারকাজে অংশ নিয়েছে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা