,

সুইমিংপুলে নেইমারের মূত্রত্যাগ!

news-image

স্পোর্টস ডেস্ক :নেইমারের দলবদল কাঁপিয়ে দিয়েছে পুরো ফুটবলবিশ্বকে। ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সেলোনা থেকে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান এই তারকা। এতে শুধু দলবদলের পূর্বের সকল রেকর্ডই ভাঙেনি। রীতিমতো অশান্তির আগুন ধরিয়ে দিয়েছে লা লিগা ও বার্সেলোনায়। চটেছেন লি লিগার সভাপতি হাভিয়ের তেবাস। ক্ষোভ প্রকাশ করে তেবাস বলেছেন, পিএসজিকে সঙ্গে নিয়ে সুইমিংপুলে মূত্রত্যাগ করেছেন নেইমার!

নেইমারের পাশাপাশি লোনে মোনাকো থেকে কাইলিয়ান এমবাপ্পেকে দলে টেনেছে পিএসজি। ফরাসি এই তারকাকে পেতে নেইমারের ক্লাব খরচ করেছে ১৮০ মিলিয়ন ইউরো। লা লিগা সভাপতি হাভিয়ের তেবাসের দাবি উয়েফার ফিন্যানশিয়াল ফেয়ার প্লে (এফএফপি) নীতিকে ফাঁকি দিতেই মোনাকো থেকে ধারে এমবাপ্পেকে নিয়েছে পিএসজি।
ম্যানচেস্টারে এক সভায় পিএসজির এই দলবদলের নাটকের প্রসঙ্গ টেনে তেবাস বলেন, ‘উয়েফা কিন্তু সবই দেখছে। বলা চলে পিএসজি সুইমিংপুলে মূত্রত্যাগ করছিল। তা আমাদের চোখে সরাসরি ধরা পড়েছে। নেইমারও একই কাজ করেছে। আমরা কেবল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি। লা লিগাকে তারা হাসির পাত্র বানিয়েছে।’

তেবাসের ক্ষোভ প্রকাশ করার কারণ আছে। পিএসজি-মোনাকোর ধারের নাটকের আগে নেইমারের দলবদলের সময়ও এমন নাটক হয়েছিল। এফএফপি নীতির জন্য বার্সেলোনাকে সরাসরি নেইমারের বাই আউট ক্লজ পরিশোধ করতে পারছিল না পিএসজি। তখন নেইমার নিজে ক্লাবকে টাকা শোধ করে বার্সেলোনা থেকে মুক্ত হয়ে যান। উয়েফার এই আইনকে ফাঁকি দেওয়ার একটি পদ্ধতি ছিল এটি।
এফএফপি নীতি ভঙ্গ করার দায়ে উয়েফার কাছে পিএসজি ও ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে দুটো অভিযোগ পত্র পাঠিয়েছেন তেবাস। তিনি চান নিয়ম ভঙ্গ করার জন্য এই দুই ক্লাবের বিরুদ্ধে তদন্ত করুক উয়েফা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা