,

ইতিহাসের দামি জুটির ঝলক দেখল ফুটবল দুনিয়া

news-image

স্পোর্টস ডেস্ক :নেইমারের ঝলক দেখা গেছে আগেই। এবার নিজের প্রথম ম্যাচে জ্বলে উঠলেন কিলিয়ান এমবাপ্পেও। সেইসঙ্গে জাত চেনালেন এডিনসন কাভানিও। তাদের অসাধারণ পারফরম্যান্সের সৌজন্যেই আরেকটি দুর্দান্ত জয় পেয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।

৮ সেপ্টেম্বর শুক্রবার তারা ৫-১ গোলে রীতিমতো উড়িয়েই দিয়েছে মেটজকে।
ফ্রেঞ্চ লিগ ওয়ানে এদিন একাই দুই গোল করেছেন কাভানি। তাছাড়া নেইমার, এমবাপ্পে এবং লুকাস মউরা করেছেন একটি করে গোল।

 

গ্রীষ্মকালীন দলবদলে নেইমার-এমবাপ্পের জন্য পিএসজি ব্যয় করেছে রেকর্ড ৩৬৪ মিলিয়ন পাউন্ড! তাই তাদের খেলা দেখতে ভক্ত-অনুরাগীরাও ছিল দারুণ রোমাঞ্চিত। সাবেক বার্সা তারকা নেইমারকে এদিন শুরুতে ভালোভাবেই আটকে রেখেছিল স্বাগতিকরা। তবে তা বেশিক্ষণ পারেনি। ম্যাচের ৩১ মিনিটে তার সোজাসুজি রক্ষণচেরা এক পাস পেয়ে গোলরক্ষককে কাটিয়ে কোনাকুনি শটে দারুণ এক গোলে দলকে এগিয়ে দেন কাভানি।
কিন্তু তার ছয় মিনিট পরই সমতায় ফেরে মেটজ। হেড করে সমতাসূচক গোলটি করেন ফরাসি ফরোয়ার্ড এমানুয়েল।
দ্বিতীয়ার্ধের একাদশ মিনিটে এমবাপ্পেকে ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখেন ক্যামেরুনের ডিফেন্ডার আসু-একোতো। এর ফলে এক জন কম নিয়ে প্রতিপক্ষের তারকা সমৃদ্ধ আক্রমণভাগকে আর আটকে রাখতে পারেনি তারা।
তিন মিনিট পরেই পিএসজির হয়ে গোল করে অভিষেকটা স্বরণীয় করে রাখেন এমবাপ্পে। ডি-বক্সে ঢুকে পড়া নেইমারের উদ্দেশে উঁচু করে বল বাড়িয়েছিলেন তিনি। কিন্তু মাঝপথে ঠেকিয়ে দেন এক ডিফেন্ডার। ফিরতি বল পেয়ে জোরালো শটে জালে জড়ান মোনাকো থেকে ধারে আসা এই তরুণ ফরোয়ার্ড।

 

তার ১০ মিনিট পর দারুণ এক গোলে ব্যবধান বাড়ান নেইমার। সতীর্থের বাড়ানো বল ধরে কিছুটা আড়াআড়ি গিয়ে প্রায় ২৫ গজ দূর থেকে বাঁকানো শটে গোলরক্ষককে পরাস্ত করেন সাবেক বার্সেলোনা তারকা। পিএসজির হয়ে এটা তার চতুর্থ গোল। সেইসঙ্গে সতীর্থদের দিয়ে সমান সংখ্যক গোল করিয়েছেনও তিনি।

তারপরও থেমে থাকেনি পিএসজির গোল-উৎসব। এর ছয় মিনিট পর কাভানি নিজের দ্বিতীয় এবং শেষ দিকে লুকাস মউরা দলের শেষ গোলটি করেন। গত মৌসুমে দলের সর্বোচ্চ গোলদাতা কাভানি এ মৌসুমে এখন পর্যন্ত লিগে সাতটি গোল করেছেন। পাঁচ ম্যাচের সবকটিতেই জালের দেখা পেয়েছেন উরুগুয়ের এই স্ট্রাইকার।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে