,

দক্ষিণ আফ্রিকার গ্লোবাল লিগেও দল কিনলেন প্রীতি জিনতা

news-image

বিনোদন ডেস্ক : আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের সহ-মালিকানায় রয়েছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। এবার দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি গ্লোবাল লিগেও দল কিনেছেন তিনি। আজ শুক্রবার গ্লোবাল লিগের একটি ফ্র্যাঞ্চাইজির সহ-মালিক হিসেবে তার নাম ঘোষণা করেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাহী কর্মকর্তা হারুন লরগাত। গ্লোবাল লিগের স্টেলেনবচ ফ্র্যাঞ্চাইজির সহ-মালিকানায় আছেন প্রীতি।

হারুন লরগাত প্রীতি জিনতাকে স্বাগত জানিয়ে বলেন, ‘প্রীতি জিনতাকে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি গ্লোবাল লিগ পরিবারে স্বাগত জানাই। এই লিগের স্টেলেনবচ ফ্র্যাঞ্চাইজির সহ-মালিকানায় আছেন তিনি। তার অভিজ্ঞতা, তারকা খ্যাতি এবং সর্বপরি তার উপস্থিতি লিগের গ্রহণযোগ্যতা ও মূল্য বৃদ্ধি করবে।’

প্রীতি জিনতা হারুন লরগাতকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এটা দক্ষিণ আফ্রিকার তরুণ ক্রিকেট ট্যালেন্টদের জন্য সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট হয়ে উঠবে। দারুণ সময় কাটবে তাদের। এই লিগ তাদের সুযোগ করে দিবে দেশের সেরা তারকা হয়ে ওঠার। সুযোগ করে দিবে বিশ্বসেরা তারকা হওয়ার। এর সঙ্গে থাকতে পেরে আমিও আনন্দিত। আমি বিশ্বাস করি একটি সফল ইভেন্ট হবে।’

প্রীতি জিনতার দল স্টেলেনবাচের হয়ে খেলবেন ফাপ ডু প্লেসিসের মতো তারকারা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের