,

মিয়ানমার দূতাবাস ঘেরাও করবে গণজাগরণ মঞ্চ

news-image

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : তিন দিনের মধ্যে মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধ না হলে সোমবার ঢাকার মিয়ানমার দূতাবাস ঘেরাও করবে গণজাগরণ মঞ্চ। আজ শুক্রবার বিকেলে রোহিঙ্গা গণহত্যা ও জাতিগত নিপীড়ন বন্ধের দাবিতে ‘ঢাকা র‍্যালি’ শেষে এই ঘোষণা আসে।

রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে থেকে নাগরিক র‍্যালিটি হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে আবার জাতীয় জাদুঘরের সামনে এসে শেষ হয়।

সমাবেশ শেষে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, শান্তির জন্য মিয়ানমারের নেত্রী অং সান সু চিকে যে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে, সেই শান্তি বিনষ্ট করায় অবিলম্বে নোবেল পুরস্কার স্থগিত করা উচিত। মিয়ানমারে এ ধরনের নির্বিচারে মানুষ হত্যা, জাতিগত নিপীড়ন নোবেল কমিটির লজ্জা, সারা পৃথিবীর মানুষের জন্য লজ্জা।

এ সময় ইমরান এইচ সরকার পরবর্তী কর্মসূচি হিসেবে ১১ সেপ্টেম্বর বেলা ৩টায় গুলশান ২ নম্বর মোড় থেকে মিয়ানমার দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা দেন।

ঢাকা র‍্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। নারী ও শিশুদের উপস্থিতি ছিল লক্ষণীয়। তাঁরা ‘প্রাণ বাঁচাতে এগিয়ে এসো, রোহিঙ্গা নির্যাতন বন্ধ কর’, ‘হে বিশ্ব মানবতা জাগ্রহ হও’, ‘ধর্ম নয়, মানবতার বিচারে নারী ও শিশু হত্যা বন্ধের জন্য জাগ্রত হও’, ‘স্টপ রোহিঙ্গা জেনোসাইড’, ‘গিভ রোহিঙ্গা পিপল রাইট টু লিভ’, ‘রেইজ ইউর ভয়েস টু স্টপ এথনিক ক্লিনসিং অব রোহিঙ্গা’ এসব লেখা প্ল্যাকার্ড বহন করেন।

র‍্যালি থেকে মিছিল ওঠে ‘মিয়ানমারের গণহত্যা, বন্ধ কর, করতে হবে’, ‘মাতৃভূমির অধিকার, ফিরিয়ে দাও দিতে হবে’, ‘মিয়ানমারে শিশু হত্যা, বন্ধ কর, করতে হবে’ ইত্যাদি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের