,

রঙ ফর্সার ক্রিমের বিজ্ঞাপন নিয়ে অনুতপ্ত প্রিয়াঙ্কা

news-image

বিনোদন ডেস্ক : মানুষের গায়ের রঙ ফর্সা করার প্রবণতা দেখা যায় স্বাভাবকিভাবেই। টেলিভিশনের চটকদার বিজ্ঞাপনেও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখানো হয় সবসময়। অথচ এর পেছনের গল্প ভিন্ন।

এ বিষয়টি নিয়ে নিজের অনুতাপের কথা জানিয়েছেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। সম্প্রতি এক সাক্ষাৎকার রঙ ফর্সা করার ক্রিমের মডেল হিসেবে উপস্থিত হওয়ার জন্য তিনি এ অনুতাপ প্রকাশ করেন বলে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়।

বিজ্ঞাপনে যখন ফলাও করে বলা হয় ওমুক নায়িকার তরতাজা ত্বকের রহস্যের পিছনে আছে এই বিশেষ ক্রিমের অবদান, তখনই হুড়মুড়িয়ে বেড়ে যায় সেই ক্রিমের বিক্রি। ফর্সা, সুন্দর ত্বকের জন্য মরিয়া এখন আট থেকে আশি। সম্প্রতি এমন বিজ্ঞাপনেই আপত্তি জানিয়েছেন বলিউডের বেশ কিছু সেলিব্রিটি। তাদের মধ্যে অন্যতম প্রিয়াঙ্কা চোপড়া।

সাক্ষাৎকারে ‘পিগি চপস’ জানিয়েছেন, এই ধরনের বিজ্ঞাপনগুলি রঙ নিয়ে বৈষম্য আরও বাড়িয়ে দিচ্ছে। বিশেষত জেন ওয়াই এখন সেলিব্রিটিদের অনুসরণ করতে চায়। ফলে নিজের গায়ের রঙ নিয়ে সবাই এখন সচেতন। ফর্সা, সুন্দরী হওয়ার ইঁদুর দৌঁড়ে তরণীদের মধ্যে মানসিক অবসাদ আরও বাড়ছে।

প্রিয়াঙ্কার কথায়, টিনএজে তিনিও একবার ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন করেছিলেন। যার জন্য এখন তিনি অনুতপ্ত। প্রত্যেক মানুষেরই তার নিজের সৌন্দর্য্য নিয়েই খুশি থাকা উচিত। তাতে আত্মবিশ্বাস অনেক বাড়ে।

আনন্দবাজার পত্রিকা বলছে, ‘ডাস্কি বিউটি’ প্রিয়াঙ্কা বরাবরই সোজাসাপটা কথা বলতে পছন্দ করেন। তার কথায়, বেশির ভাগ বিজ্ঞাপনেই দেখানো হয় ক্রিম ব্যবহারের এক সপ্তাহের মধ্যেই গায়ের রঙ হবে উজ্জ্বল, তরতাজা। কিন্তু তেমনটা কখনই হয় না।

তার কথায়, আমিও একবার বিজ্ঞাপনে এমনটাই বলেছিলাম। এরপর নানা সময়ে সদ্য টিনএজ পেরনো মেয়েদের মানসিক অবসাদে ভুগতে দেখেছি। তখন মনে হয়েছে, ইস! আমি এটা কী করলাম? আমি সত্যিই এই বিজ্ঞাপন করায় অনুতপ্ত।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে