,

কখনও তোকে ভুলতে পারব না : মৌসুমী

news-image

বিনোদন ডেস্ক : ৬ সেপ্টেম্বর ছিল চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহের ২১তম মৃত্যুবার্ষিকী। এইদিনে সহশিল্পী আর কাছের বন্ধুকে নিয়ে স্মৃতিচারণা করেন চিত্রনায়িকা মৌসুমী। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে বন্ধু সালমানের সঙ্গে পুরনো একটি ছবি দিয়ে স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় এই নায়িকা।

ফেইসবুকে দেয়া স্ট্যাটাসে মৌসুমী বলেন, ‘‘আমাদের চলচ্চিত্রের সাথে জড়িত প্রতিটা মানুষের চোখের জলে ভাসছে আজ। কারণ আজ সেই দিন যে দিনে আমরা সবাই হারিয়েছি আমাদের অতি প্রিয় ও গুণী একজন তারকা সালমান শাহকে। সে শুধু একজন অভিনেতাই ছিল না, সে ছিল আমার শৈশব, কৈশোরের বন্ধু। একসাথে পথ চলা ছোটবেলা থেকেই। মাঝপথে বিরতির পর সোহানুর রহমান সোহান স্যারের ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মাধ্যমে আমাদের বন্ধুত্ব আবার নতুন করে শুরু হয়।

যদিও মাত্র চারটি ছবিতে আমি সালমানের সঙ্গে কাজ করেছি কিন্তু আমার প্রকৃত বন্ধু ছিল সে।সারাদিন কাজ শেষে সময় করে উঠতে পারিনি কিন্তু তাই বলে তোকে ভুলে যাইনি। সারাটা দিন তোকে অনেক মিস করেছি। তুই আছিস আগেরই মত বন্ধু হয়ে মনের গহীনে। যেখানেই থাকিস ভালো থাকবি মহান আল্লাহ তায়ালার কাছে এই কামনাই করি।’

১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ দিয়ে রূপালি পর্দায় সালমান শাহ-মৌসুমী জুটির আবির্ভাব। প্রথম ছবিতেই বাজিমাত করেন এই দুই তারকা। ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছাড়াও সালমান শাহ-মৌসুমী জুটির অন্য সিনেমা হচ্ছে ‘অন্তরে অন্তরে’, ‘স্নেহ’ এবং ‘দেনমোহর’।

মাত্র চার বছরে ২৭টি ছবি দিয়ে খ্যাতির চূড়ায় পৌঁছে গিয়েছিলেন সালমান। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলেন যান তিনি। অকাল মৃত্যুর ২১ বছর পরেও ক্ষণজন্মা এই অভিনেতার শূন্যস্থান পূরণ হয়নি। আজও তিনি চলচ্চিত্র আকাশে একটি উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বল করে জ্বলছেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের