,

কার জন্য টুইটারে আলিয়াকে আনফলো করলেন জ্যাকলিন?

news-image

বিনোদন ডেস্ক : চলচ্চিত্রের বাইরে এ এক ত্রিভুজ প্রেমের গল্প। মানুষগুলোও চলচ্চিত্রের। বলিউড দুনিয়ার আলোচিত তিন মুখ, সিদ্ধার্থ মালহোত্রা, জ্যাকলিন ফার্নান্দেজ ও আলিয়া ভাট। ডিএনএ ইন্ডিয়ার খবরে প্রকাশ, লোকচক্ষুর অন্তরালে বেশ চুটিয়ে প্রেম করছেন সিদ্ধার্থ ও জ্যাকলিন। আর এ কারণেই আলিয়া ভাটকে সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রাম থেকে আনফলো করেছেন জ্যাকলিন।

সংবাদমাধ্যমটির তথ্যানুযায়ী সিদ্ধার্থ-জ্যাকলিন জুটি দানা বাঁধতে শুরু করে ‘অ্যা জেন্টেলম্যান’ চলচ্চিত্রের শুটিংয়ের সেট থেকে। শুটিং শেষে যুক্তরাষ্ট্রের মায়ামি থেকে ফিরে করনের ‘কফি উইথ করন’ শোতে একসঙ্গে গিয়েছিলেন দুজনে। শোতে দুজনের মধ্যকার সম্পর্ক নিয়ে কথা উঠলেও অস্বীকার করেন তাঁরা।

সিদ্ধার্থের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে ডিএনএ ইন্ডিয়া জানায়, ‘সিদ্ধার্থ ও আলিয়ার মধ্যে প্রায়ই ছাড়াছাড়ি হতো। তবে এবারের ব্যাপারটা একটু আলাদা। এবার মনে হচ্ছে ছাড়াছাড়িটা চিরস্থায়ীই হয়ে যাবে। তাঁরা আর কখনো এক হবেন না। সিদ্ধার্থের জীবনে জ্যাকলিনের প্রবেশ সেটারই ইঙ্গিত দিচ্ছে।’

বিনোদনজগতের সংবাদমাধ্যম পিঙ্কভিলা জ্যাকলিনের ঘনিষ্ঠ এক সূত্রের বরাতে জানায়, তাদের সম্পর্কের কথা তখনই প্রকাশ্যে আসে, যখন কয়েক সপ্তাহ আগে জ্যাকলিন নীরবে আলিয়া ভাটকে ইনস্টাগ্রামে আনফলো করেন। এই আনফলোকে নিয়ে আলিয়া ও সিদ্ধার্থের মধ্যে বেশ মনোমালিন্যও হয়েছিল। অথচ ‘এ জেন্টেলম্যান’ চলচ্চিত্রের শুটিং শুরুর আগে সিদ্ধার্থের অবিচ্ছেদ্য অংশ ছিলেন আলিয়া। কিন্তু মায়ামিতে শুটিংয়ের সময় আলিয়ার সঙ্গে বিচ্ছেদ হয় সিদ্ধার্থের।

আর এরপরই জ্যাকলিনের সঙ্গে সম্পর্ক আরো গাঢ় হয় সিদ্ধার্থের। এরপর তাঁরা শুটিং শেষ করে ভারতে ফিরে আসেন। ফিরে এসেই আলিয়ার সঙ্গে মনকষাকষি মিটমাট করে ফেলেন সিদ্ধার্থ। আর জ্যাকলিন রয়ে যান একজন ভালো বন্ধুর ভূমিকায়। তবে গোপনে তাঁদের মধ্যে কথাবার্তা এখনো চলে এবং পাপারাজ্জিদের এড়িয়ে তাঁরা প্রায়ই একসঙ্গে ডিনার করতে যান বলে জানিয়েছে পিঙ্কভিলার সূত্রটি। এটা এমন একটা বন্ধুত্ব, যেটা দুজনেই উপভোগ করেন।

পিঙ্কভিলা আরো জানায়, সিদ্ধার্থ-জ্যাকলিনের এই বন্ধুত্বের সম্পর্কে অন্ধকারেই ছিলেন আলিয়া ভাট। সূত্র আরো জানায়, গত ১১ আগস্ট জ্যাকলিনের জন্মদিনে আলিয়া তাঁকে টুইটারে শুভেচ্ছা জানান। জ্যাকলিনও ধন্যবাদ দেন তাঁকে। এদিকে ‘অ্যা জেন্টেলম্যানের’ শুটিং শুরু হওয়ার পর আর কোনো টুইট চালাচালি হয়নি সিদ্ধার্থ ও আলিয়া ভাটের মধ্যে। জুলাইয়ের ১০ তারিখ ‘অ্যা জেন্টেলম্যান’ মুক্তির পর টুইটারে আবার কথা-বার্তা শুরু হয় সিদ্ধার্থ ও আলিয়ার।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের