,

লর্ডস টেস্টে একদিনে পড়ল ১৪ উইকেট

news-image

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট মক্কায় পেস বোলারদের দাদাগিরি! লর্ডস টেস্টের প্রথম দিন পড়ল ১৪টি উইকেট। বেন স্টোকস ও জেমস অ্যান্ডারসনের বিধ্বংসী বোলিংয়ের পর ক্যারিবিয়ান পেস ব্যাটারির সামনে নতজানু ইংরেজ টপ-অর্ডার।

স্টোকসের ক্যারিয়ারের সেরা বোলিং। ১২৩ রানে শেষে ওয়েস্ট ইন্ডিজ ইনিংস। মাত্র ২২ রান খরচ করে ৬টি উইকেট নিয়ে বল হাতে ক্যারিয়ারের সেরা পারফরম্যান্স ইংরেজ অল-রাউন্ডারের। দু’টি উইকেট নিয়ে মাইলস্টোনের সন্ধিক্ষণে অ্যান্ডারসন। আর মাত্র একটি উইকেট পেলেই প্রথম ইংল্যান্ড বোলার হিসেবে টেস্ট ক্রিকেটের ইতিহাসে ৫০০ উইকেটের মাইলস্টোন ছুঁবেন জিমি।

সিরিজের সেরা দুই ক্যারিবিয়ান ব্যাটসম্যান ক্রেগ ব্রাথওয়েট ও কেইল হোপকে এদিন প্যাভিলিয়নের পথ দেখান অ্যান্ডারসন। অল্পের জন্য এদিনই মাইলস্টোন ছুঁতে পারলেন না জিমি। টেলেন্ডার দেবেন্দ্র বিশু দারুণভাবে সামলালেন অ্যান্ডারসনের সুইং।

ওয়েস্ট ইন্ডিজের ১২৩ রানের জবাবে বৃহস্পতিবার টেস্টের প্রথম দিনের শেষে চার উইকেট হারিয়ে ৪৬ রান তুলেছে ইংল্যান্ড। এখনও ৭৭ রানে পিছিয়ে রুটবাহিনী। এই টেস্ট জিতলে তিন দশক পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জিতবে ওয়েস্ট ইন্ডিজ।

এজবাস্টনে সিরিজের প্রথম টেস্টে ২০৯ রানে পর্যুদস্ত হওয়ার পর হেডিংলিতে দারুণ ভাবে প্রত্যাবর্তন করে ওয়েস্ট ইন্ডিজ। পাঁচ উইকেটে দ্বিতীয় টেস্ট জিতে লর্ডস টেস্টের রোমাঞ্চ বাড়িয়ে দেয় ক্যারিবিয়ানরা। ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট জেতে ওয়েস্ট ইন্ডিজ। এবার তিন দশক পর সিরিজ জয়ের হাতছানি জেসন হোল্ডারদের সামনে।

লর্ডস টেস্ট জিতলে ২-১ তিন ম্যাচের সিরিজ জিতবে ওয়েস্ট ইন্ডিজ। অর্থাৎ ১৯৮৮-র পর প্রথমবার ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জয়ের স্বাদ পাবে ক্যারিবিয়ানরা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে