,

যেভাবে বলিউডে পা রেখেছিলেন দীপিকা

news-image

বিনোদন ডেস্ক : প্রথম যখন সিনেমার পর্দায় এসেছিলেন, অনেকে মনে করেছিলেন কেবলমাত্র গ্ল্যামার গার্ল হয়েই বলিউডে থেকে যাবেন তিনি। সে ধারণা সম্পূর্ণ পাল্টে দিয়েছেন দীপিকা পাড়ুকোন।

নিজেকে এতটাই সক্ষম করে তুলেছেন, বলিউডের বহুদিনের প্রথা ভেঙে নায়কদের থেকেও বেশি পারিশ্রমিক পাচ্ছেন বলিউডের ‘মস্তানি’।
সাল ২০০৭, নিজের নতুন ছবির জন্য নতুন মুখ খুঁজছিলেন পরিচালক-কোরিওগ্রাফার ফারহা খান। এর জন্য বন্ধু মালাইকা অরোরার কাছে সাহায্য চান তিনি। মালাইকা এ কথা জানান, তার বন্ধু প্রখ্যাত ডিজাইনার ওয়েনডেল রডরিকে। একটি মেয়েকে বেশ পছন্দ ছিল রডরিকের। মাত্র দু’বছরেই মডেলিং জগতে বেশ ভালো নাম করেছিল মেয়েটা। বয়স বেশি না হলেও বেশ বুদ্ধিমতী ছিল।

রডরিকের স্পেশাল কালেকশন পরে হাঁটারও কথা ছিল ল্যাকমে ফ্যাশন উইকে। রডরিক তারই নাম সুপারিশ করেন। মালাইকাকে বলেন, প্রথম যে মেয়েটি তার পোশাক পরে মার্জার সরণিতে হাঁটবে, সেই মেয়েটিই ফারহার ছবির নায়িকা হওয়ার যোগ্য।

কথামতো মালাইকা ফারহাকে নিয়ে হাজির হন শো-এর দিন। রডরিকের পোশাকে ব়্যাম্পে অবতীর্ণ হন দীপিকা। এক নজরেই ফারহার পছন্দ হয়ে যায় মেয়েটির লুক। সেই হয়ে ওঠে তার ‘ওম শান্তি ওম’র শান্তিপ্রিয়া। শাহরুখ-ম্যাজিকে প্রথম ছবি হিট হলেও বলিউডে পরের বছরগুলোতে বেশ স্ট্রাগল করতে হয়েছিল দীপিকাকে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তিনি হয়েছেন পরিণত। আর আজ হয়ে উঠেছেন বলিউডের ‘পদ্মাবতী’। সাফল্যের এই দিনেই তাই উঠে এলো শুরুর সেই অজানা কাহিনী।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের