,

পর্নসাইটে প্রেমিকার ছবিসহ নাম-ঠিকানা পোস্ট যুবকের, এরপর যা ঘটল

news-image

অনলাইন ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের পাঁশকুড়ার বাসিন্দা অনিমেষ দক্ষিণ ২৪ পরগনার বজবজের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করত সে।

পাঁশকুড়ারই এক তরুণীর সঙ্গে তার সম্পর্ক গড়ে উঠে। এরপর ওই তরুণীর মোবাইল ফোন থেকে মেমোরি কার্ড চুরি করে তার নগ্ন ছবি নিজের মোবাইলে নিয়েছিল অনিমেষ। তারপর সেই ছবি, প্রেমিকার নাম-ঠিকানা সে পোস্ট করেছিল পর্নসাইটে। বিষয়টি জানাজানি হওয়ার পর গত ২১ জুলাই পাঁশকুড়া থানায় অভিযোগ দায়ের করে ওই তরুণীর পরিবার। তার ভিত্তিতে সিআইডি অনিমেষকে গ্রেফতার করে আদালতে নেয়া হয়। এরপর অভিযুক্ত অনিমেষের আইনজীবী বৃহস্পতিবার তার জামিনের আবেদন করলে তা খারিজ করে দেয় আদালত।

মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন সিআইডি’র সাইবার ক্রাইম শাখার অতিরিক্ত ওসি অতনু সাঁতরা। আর মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন বিভাস চট্টোপাধ্যায়। তিনি জানান, ওই মামলায় গত সপ্তাহে তমলুক আদালতে চার্জশিট দাখিল করে সিআইডি। আগামী সোমবার মামলার চার্জ গঠনের কথা। তারপরই বিচারপ্রক্রিয়া শুরু হবে। এদিনই আদালত অনিমেষের জামিনের আবেদন খারিজ করে দেওয়ায় সে জেলে থাকাকালে মামলার বিচার শুরু হয়।

জানা গেছে, ওই তরুণীকে অনেক দিন ধরেই তার সঙ্গে দিঘা যাওয়ার জন্য চাপ দিচ্ছিল অনিমেষ। কিন্তু তরুণী রাজি ছিলেন না। অনিমেষ তখন প্রেমিকাকে বলেছিল, দিঘা যেতে রাজি না-হলে বিকল্প প্রস্তাব মানতে হবে।

বিকল্প প্রস্তাবটি ছিল-ওই তরুণী তার একটি নগ্ন ছবি নিজের মোবাইল ফোনে তুলে রাখবে। অমিমেষ চাইলেই সেটি দেখাতে হবে। চাপের মুখে সেই প্রস্তাব মেনে নিয়েছিলেন তরুণী। এরপর সুযোগ বুঝে প্রেমিকার মোবাইল থেকে মেমোরি কার্ড চুরি করে ছবিটি নিজের মোবাইলে নিয়েছিল অনিমেষ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে