,

পাঁচ-এ নেমে গেল অস্ট্রেলিয়া : সিরিজ ১-১ ড্র

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ ১-১ ড্র করে আইসিসি টেস্ট র‌্যাংকিং-এর পঞ্চম স্থানে নেমে গেলো অস্ট্রেলিয়া। সিরিজ ড্র’তে লাভবান হয়েছে বাংলাদেশের। ৫ রেটিং বেড়েছে টাইগারদের। তাই ৭৪ রেটিং নিয়ে নবম স্থানেই রয়েছে টাইগাররা। অষ্টম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশের ব্যবধান এখন মাত্র ১ রেটিং।

১০০ রেটিং ও র‌্যাংকিংয়ের চতুর্থ স্থানে থেকে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করেছিলো অস্ট্রেলিয়া। কিন্তু ঢাকায় প্রথম টেস্ট হেরে যাওয়া ৩ রেটিং হারায় অসিরা। চট্টগ্রাম টেস্ট ড্র বা হারলে আরও রেটিং হারাতো অস্ট্রেলিয়া। কিন্তু আজ শেষ হওয়া টেস্ট ৭ উইকেটে জিতে মুখ রক্ষা হলো তাদের। ফলে ৯৭ রেটিং নিয়ে পঞ্চম স্থানে অস্ট্রেলিয়া।

চতুর্থ স্থানে থাকা নিউজিল্যান্ডেরও রেটিং ৯৭। কিন্তু ভগ্নাংশের হিসেবে এগিয়ে থাকায় র‌্যাংকিং-এ অস্ট্রেলিয়ার উপরে নিউজিল্যান্ড।

র‌্যাংকিং-এর শীর্ষে রয়েছে ভারত। তাদের রেটিং ১২৫। ১১০ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা। ১০৫ রেটিং নিয়ে তৃতীয় স্থানে ইংল্যান্ড।

আইসিসি টেস্ট র‌্যাংকিং :
র‌্যাংকিং – দল – পয়েন্ট – রেটিং
১ – ভারত – ৪৪৯৩ -১২৫
২ – দক্ষিণ – আফ্রিকা – ৩৩৯৫ – ১১০
৩ – ইংল্যান্ড – ৪০৯৭ – ১০৫
৪ – নিউজিল্যান্ড – ৩১১৪ – ৯৭
৫ – অস্ট্রেলিয়া – ৩২৯৪ – ৯৭
৬ – পাকিস্তান – ২৮৬৮ – ৯৩
৭ – শ্রীলংকা – ৩২২৯ – ৯০
৮ – ওয়েস্ট ইন্ডিজ – ১৯৪০ – ৭৫
৯ – বাংলাদেশ – ১৪৭১ – ৭৪
১০ – জিম্বাবুয়ে – ০ – ০

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের