,

যৌথভাবে সিরিজ সেরা লিওন-ওয়ার্নার

news-image

স্পোর্টস ডেস্ক : ম্যান অব দ্যা সিরিজ নির্ধারণ করাটা বেশ কঠিনই ছিল। পুরো সিরিজে দুর্দান্ত ছিলেন লিওন। প্রথম টেস্টে ৯ উইকেটের পর দ্বিতীয় টেস্টে নেন ১৩ উইকেট। দ্বিতীয় টেস্টে তার এই বিদ্বংসী বোলিংয়ে ধ্বংসস্তুপে পরিণত হয় বাংলাদেশ। এদিকে দুই টেস্টে টানা দুটি সেঞ্চুরি করেছেন ডেভিড ওয়য়ার্নার। তার রানও বড় অবদান রেখেছে। অবশেষে দু’জনকেই যৌথভাবে ম্যান অব দ্যা সিরিজ ঘোষণা করা হয়।

ডেভিড ওয়য়ার্নার দুই টেস্ট মিলিয়ে মোট রান করেছেন ২২০। প্রথম টেস্টের দুই ইনিংসে যথাক্রমে করেছেন ৮ ও ১১২ রান। আর চট্টগ্রাম টেস্টে করেছেন ১২৩ ও ৮ রান। এই দুই সেঞ্চুরি করে সে তার টেস্ট ক্যারিয়ারের ২০টি শতক পূরণ করেছেন।

এদিকে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন ১৩ উইকেট নেয়া নাথান লিওন। শুধু ম্যান অব দ্যা ম্যাচই না, গড়েছেন অনেকগুলো রেকর্ডও। ভারতের রবীন্দ্র জাদেজাকে হটিয়ে ২০১৭ সালের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হিসেবেও নিজের নাম লেখিয়েছেন লিওন। ৭ ম্যাচে খেলে লিওনের উইকেট সংখ্যা ৪৬। আর সমান সংখ্যক ম্যাচ খেলে জাদেজার উইকেট ৪৪। এই তালিকায় ২৮ উইকেট নিয়ে দশে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান।

ম্যান অব দ্যা ম্যাচ ও ম্যান অব দ্যা সিরিজের পুরস্কার বিতরণের পর দুই অধিনায়কের হাতে তুলে দেয়া হয় সিরিজের ট্রফি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের