সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাগরিকত্বের প্রমাণ না থাকলে রোহিঙ্গাদের ফেরত নেবে না মিয়ানমার!

news-image

নিউজ ডেস্ক : মিয়ানমার সেনাবাহিনীর দমন-পীড়নে অসহ্য হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের নাগরিকত্বের কোনো প্রমাণ বা কাগজ-পত্র না থাকলে তাদের আর ফিরিয়ে নেবে না মিয়ানমার। মিয়ানমারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

এ ব্যাপারে বুধবার রাতে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা ইউ থাং টুন বলেছেন, মিয়ানমারের নাগরিকত্বের যাদের কোন প্রমাণ নেই, তাদের ফিরিয়ে নেওয়া হবে না। এটা অবশ্যই তাদের প্রমাণ করতে হবে যে, তারা বহু বছর ধরে মিয়ানমারে বাস করেন। যদি এটি সত্য প্রমাণিত হয়, তারা ফিরে আসতে পারবেন।

তিনি মিয়ানমারের নাগরিকদের আশ্বাস দিয়ে বলেন, আপনাদের নিরাপত্তার কোনো বিঘ্ন হবে না। সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। তিনি দাবি করেন, এমন অনেক মুসলিম আছেন যারা বলেছেন তারা রাখাইনে হামলার শিকার নন। জাতিসংঘের ত্রাণকর্মীরা জানাচ্ছেন, এখন পর্যন্ত প্রায় আড়াই লাখ রোহিঙ্গা রাখাইন রাজ্যে সহিংসতার শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে এসেছেন। যাদের সংখ্যা দিন দিন বাড়ছে।

এদিকে মিয়ানমারে শান্তি ফেরাতে নিরাপত্তা পরিষদের সদস্যদের কূটনৈতিক চাপ বাড়ানোর আহ্বান জানিয়ে একটি চিঠি পাঠিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। চিঠিতে বলা আছে, উত্তেজনা প্রশমনে পদক্ষেপ নেওয়া আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব। এর আগে, রোহিঙ্গা ইস্যুতে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। তা ছাড়া মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। ইতিমধ্যে তার স্ত্রী ফার্স্ট লেডি আমিনে বাংলাদেশ সফর করছেন। সংকট সমাধানে জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়ে শান্তিতে নোবেলজয়ী বাঙালি ড. মুহাম্মদ ইউনূসও জাতিসংঘকে খোলা চিঠি দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা