,

এক বছরেরও কম সময়ে কারিনার ওজন উধাও!

news-image

বিনোদন ডেস্ক : কারিনা কাপুর খানকে দেখে কে বলবে তিনি মা হয়েছেন! কি ঝলমলেই না লাগছে তাকে। মাতৃত্ব-পরবর্তী ওজন কমাতে এক বছরেরও কম সময় লাগলো তার। পুত্রসন্তান তৈমুর আলি খানের মুখ দেখার পর প্রথমবার ম্যাগাজিনের প্রচ্ছদকন্যা হলেন ৩৬ বছর বয়সী এই অভিনেতা।

ফিল্মফেয়ারের সেপ্টেম্বর সংখ্যার প্রচ্ছদ সাজানো হয়েছে কারিনাকে নিয়ে। এজন্য ফ্যাকাশে গোলাপি গাউন পরেছেন তিনি। কানে দিয়েছেন নিরব মোদির নকশা করা দুল। নখে দিয়েছেন সাদা রঙ। ছবিগুলো এখন অনলাইনে ভাইরাল।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে কারিনা লিখেছেন, ‘ঘর বাঁধা ও সন্তানের মা হওয়া নিয়ে আমার উচ্ছ্বাস ছিল। নিজের আনন্দগুলো পরিবার, বন্ধু ও ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে চেয়েছি। তাই কিছুই লুকাইনি। এমনকি বেড়ে যাওয়া ওজন নিয়েও লুকোচুরি করিনি। সত্যি বলতে গত তিন মাসে ওজনটা কমিয়েছি। ফিল্মফেয়ারের প্রচ্ছদকন্যা হয়ে সেটাই উদযাপন করলাম।’

গত বছরের জুলাইয়ে স্বামী সাইফ আলি খান জানান, কারিনা সন্তানসম্ভবা। তবে গর্ভধারণের ফলে ঘরের চারদেয়ালে শুয়েবসে থাকেননি তিনি। তৈমুরের জন্মের চার মাস আগে ল্যাকমে ফ্যাশন উইকে ক্যাটওয়াক করেন বেবো (কারিনার ডাকনাম)। আর মা হওয়ার ৪৫ দিন পরেই ফেব্রুয়ারিতে ল্যাকমে ফ্যাশন উইকে আবার র‌্যাম্পে দেখা গেছে তাকে।

এদিকে মা হওয়ার পর প্রত্যাবর্তনের ছবি ‘ভিরে ডি ওয়েডিং’-এর শুটিং শুরু করেছেন কারিনা। এতে তার সঙ্গে থাকছেন সোনম কাপুর ও সারা ভাস্কর ও শিখা তালসানিয়া। ইট পরিচালনা করছেন শশাঙ্ক ঘোষ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে