,

রোহিঙ্গাদের স্রোত বইবার মতো ক্ষমতা নেই : কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমার থেকে রোহিঙ্গাদের যে স্রোত আসছে তা বইবার এবং সইবার ক্ষমতা বাংলাদেশের নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘মিয়ানমার সন্ত্রাস দমনের নামে যেভাবে রোহিঙ্গাদের উপর নির্যাতন করছে তা অমানবিক। এই নির্যাতন বন্ধের দাবি জানিয়েছি আমরা। আমরা চারবার মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে এর প্রতিবাদ জানিয়েছি।’

বৃহস্পতিবার সচিবালয়ে ঈদ পরবর্তী ব্রিফিং এ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

কাদের বলেন, ‘রোহিঙ্গা পরিস্থিতি আমরা অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছি। যেভাবে তাদের স্রোত আসছে তা অত্যন্ত উদ্বেগজনক। এপর্যন্ত প্রায় দেড় লাখ মানুষ বাংলাদেশ প্রবেশ করেছে। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ করছি। আমরা মানবিক দিক বিবেচনা করছি বলেই এতো মানুষ আসতে পেরেছে। প্রধানমন্ত্রীও বিষয়টি সেভাবেই আমাদের দিকনির্দেশনা দিয়েছেন।’

মন্ত্রী বলেন, ‘তবে এই জনস্রোতের বিশাল বোঝা আমাদের বইবার ক্ষমতা নেই। নির্যাতিত মানুষের সঙ্গে মাদক এবং অস্ত্র আসছে কি না সেটিও দেখার বিষয় আছে। এই বিষয়টিও বেশ উদ্বেগজনক। আমরা জাতিসংঘের কাছে আহ্বান জানিয়েছি মিয়ানমারের নাগরিকদের সেদেশে ফিরিয়ে নেয়ার ব্যবস্থা করা হোক।’

গত ২৪ অগাস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে পুলিশ পোস্ট ও সেনা ক্যাম্পে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির হামলার পর সেখানে নতুন করে অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী।

এরপর বাংলাদেশ সীমান্তে নতুন করে রোহিঙ্গাদের ঢল নামে। জাতিসংঘের হিসাবে, বুধবার পর্যন্ত এই দফায় প্রায় এক লাখ ৪৬ হাজার মানুষ মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে ঢুকেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা