,

আড়াই ঘণ্টার ব্যাটিংয়ে ওজন কমল সাড়ে চার কেজি!

news-image

স্পোর্টস ডেস্ক : টেস্ট সিরিজ খেলতে এসে গরমে নাজেহাল অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। ঢাকা টেস্টে গরম কিছুটা কম থাকলেও চট্টগ্রামে গরম বেশি থাকায় বেশ বিপাকে রয়েছেন তারা।

অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের সদস্য পিটার হ্যান্ডসকম্বের দাবি, গরমে আড়াই ঘণ্টা ব্যাট করে রাতারাতি নাকি তার সাড়ে চার কেজি ওজন কমে গেছে।

মঙ্গলবার দ্বিতীয় দিনের খেলা শেষে ১১৩ বল খেলে ৬৯ রানে অপরাজিত ছিলেন হ্যান্ডসকম্ব। খেলার পরই নাকি ধরা পড়ে এতটা ওজন কমে যাওয়ার ঘটনা। এ অবস্থায় বুধবার তৃতীয় দিনে ব্যাট করতে নেমেছিলেন তিনি। মোট ৮২ রান করে রান আউট হন।

তবে দুই-একদিনের মধ্যেই সাড়ে চার কেজি ওজন কমাটাকে অস্বাভাবিক বলেই মনে করছেন ক্রিকেটসংশ্লিষ্টরা।

তাদের দাবি, ‘একবারে এতটা ওজন কমে যাওয়া স্বাভাবিক নয়। বরং এটি সত্যি হলে অনেক বড় কিছুও ঘটে যেতে পারত। স্যালাইন দিতে হতো।’

ঠিক কতটা ওজন কমেছে পিটার হ্যান্ডসকম্বের তা নিয়ে বিভ্রান্তি থাকলেও এ ঘটনা যে একদিকে গরম, অন্যদিকে আর্দ্রতা- দুইয়ে মিলে অস্ট্রেলীয়দের অবস্থা এখন ভীষণ কাহিল। বারবার জলপানের বিরতি নিতে হয়।

অস্ট্রেলিয়ান কোচ ড্যারেন লেহম্যান বলেন, ‘এখানে খুব গরম। রান করতে রীতিমতো কষ্ট করতে হচ্ছে।’ ম্যাচের পর আইস বাথ নিয়ে তবে সুস্থ হচ্ছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।

এই পরিস্থিতির সঙ্গে পরিচিত ডিন জোনস তো মজা করে টুইট করেন, ‘এবার স্যালাইনের জন্য লাইনআপ করতে হবে।’ ১৯৮৬-তে চেন্নাইয়ে টেস্ট খেলার সময় ডিন জোনস ডাবল সেঞ্চুরি করে অসুস্থ হয়ে পড়েছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা