,

১১ রানের লিড নিয়ে লাঞ্চে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলাদেশ । ৭২ রানে পিছিয়ে থেকে ইনিংস শুরু করে টাইগাররা । শুরুর ৫ ওভারের মাথায় সৌম্য সরকারের উইকেটটি হারায় তারা । পঞ্চম ওভারে প্যাট কামিন্সের বলে স্লিপে ক্যাচ দিয়ে ৯ রান করে আউট হয়ে যান তিনি। ১১ রানের প্রথম উইকেট হারালো টাইগাররা । ক্রিজে আছেন সাব্বির রহমান ২০ ও মুশফিকুর রহিম ১৮ রান নিয়ে । সর্বশেষ বাংলাদেশের সংগ্রহ ৩৪ ওভারে ৫ উইকেটে ৮৩ রান । আউটের খেলায় মেতে ওঠেন নাসিরও । ১৮ বলে ৫ রান করে তিনি আউট হন । দলীয় ৩৭ রানে বাংলাদেশের দ্বিতীয় উইকেটের পতন ঘটে । তামিম ইকবাল ৩৮ বলে ১২ রান করে আউট হন । তামিমের পরপর আউট হন ইমরুল কায়েস । তিনি ৩৮ বল খেলে ব্যক্তিগত ১৫ রান সংগ্রহ করেন ।

লায়নের বেল ক্যাচ আউট হন সাকিব আল হাসান। তিনি যোগ করেন মাত্র ২ রান । এর আগে চতুর্থ দিনের দ্বিতীয় ওভারেই অস্ট্রেলিয়ার বাকি এক উইকেট তুলে নেয় বাংলাদেশ। আগের দিনের ৯ উইকেটে ৩৭৭ নিয়ে দিন শুরু করা অসিরা যোগ করতে পারেনি আর কোন রান । ন্যাথান লায়নকে আউট করে মোস্তাফিজ পেয়েছেন ইনিংসে চতুর্থ উইকেট । প্রথম ইনিংসে স্টিভেন স্মিথরা পায় ৭২ রানের লিড । আগের দিনের বৃষ্টির কারণে চতুর্থ দিনে আধাঘন্টা আগেই শুরু হয় দিনের খেলা । প্রথম ওভারে বল করতে এসে মেডেন পান সাকিব আল হাসান । দিনের দ্বিতীয় ওভারেই বল হাতে নেন ছন্দে ফেরা কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান । প্রথম চারটি বল কোনমতে পার করে দিলেও পঞ্চম বলে স্লিপে ইমরুল কায়েসের হাতে ক্যাচ দেন লায়ন । ৮৪ রানে ৪ উইকেট পেলেন পেসার মোস্তাফিজ । বাংলাদেশের ৩০৫ রানের জবাবে ডেভিড ওয়ার্নারের সেঞ্চুরিতে আগের দিন ৯ উইকেটে ৩৭৭ রান করেছিলো অস্ট্রেলিয়া।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা