,

অর্ধশতকের আগেই ৫ উইকেট নেই বাংলাদেশের!

news-image

স্পোর্টস ডেস্ক : ৭২ রানের পিছিয়ে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করে নেমে মাত্র ৪৪ রানে ৫ উইকেট হারিয়ে মারাত্মক ব্যাটিং বিপর্যয়ে পড়েছে স্বাগতিক বাংলাদেশ। একে একে বিদায় নেন সৌম্য, ইমরুল, তামিম, সাকিব ও নাসির।

এরিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫৪/৫। মুশফিক ৫ ও সাব্বির ২ রানে অপরাজিত।

গতকাল শেষ বিকেলেই অস্ট্রেলিয়াকে অলআউট করে দিতে চেয়েছিল বাংলাদেশ। কিন্তু সেটি সম্ভব হয়নি। তবে আজ চতুর্থ দিন সকালে ১১ বলের মাথাতেই অলআউট অস্ট্রেলিয়া। আগের দিনের সংগ্রহের সঙ্গে কোনো রান যোগ না করেই অলআউট অস্ট্রেলিয়া! লিডটাকে শেষ পর্যন্ত একশর নিচেই রাখতে পারল বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার বাকি উইকেটটা নিতে পারবেন কি না, কাল সংবাদ সম্মেলনে মোস্তাফিজুর রহমানকে জিজ্ঞেস করা হলো বলেছিলেন, ‘সর্বশেষ এখানে দক্ষিণ আফ্রিকার সঙ্গে ৪ উইকেট পেয়েছিলাম। চেষ্টা তো থাকবেই।’ মোস্তাফিজ পেরেছেন, আজ দিনের প্রথম ওভারেই নাথান লায়নকে ফিরিয়ে দিয়েছেন। আগের দিনের সঙ্গে কোনো রান যোগ না করেই অস্ট্রেলিয়া অলআউট হয়েছে ৩৭৭ রানে। প্রথম ইনিংসে তাদের লিড ৭২ রান। মোস্তাফিজের টেস্ট অভিষেক চট্টগ্রামেই। ২০১৫ সালের জুলাইয়ে প্রোটিয়াদের বিপক্ষে অভিষেকেই ৩৭ রানে ৪ উইকেট নিয়েছিলেন, যেটি এখনো তাঁর টেস্টে সেরা বোলিং। আজকের বোলিং তাঁর দ্বিতীয় সেরা হলেও এই পারফরম্যান্স নিশ্চিত মোস্তাফিজের আত্মবিশ্বাসের জ্বালানি হিসেবে কাজ করবে। গত কিছুদিন যে নিজেকে তিনি হারিয়ে খুঁজছেন!

লিডটাকে একশর বেশি না যেতে দেওয়াটা বাংলাদেশের জন্য যথেষ্ট স্বস্তিকর। এটা মনস্তাত্ত্বিক দিক দিয়েও এগিয়ে রাখবে তামিম-মুশফিকদের। এখন বাংলাদেশ কতক্ষণ ব্যাট করতে পারে, অস্ট্রেলিয়াকে চতুর্থ ইনিংসে জয়ের জন্য কেমন লক্ষ্য দিতে পারে, দেখার বিষয় সেটিই।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের