,

প্রথম দেখায় সানিকে তাঁর স্বামী কী ভেবেছিলেন জানেন?

news-image

বিনোদন ডেস্ক : বলিউডে এখন আইটেম গান মানেই সানি লিওন। কেরিয়ারের সেরা সময়টা পান করছেন এখন তিনি।

আর তাঁর এই সাফল্যের নেপথ্যে রয়েছেন স্বামী ড্যানিয়েল ওয়েবার। স্ত্রীর ছায়াসঙ্গী তিনি। সানি যেখানেই যান, ড্যানিয়েল থাকেন তাঁর পাশেই। কিন্তু এই ড্যানিয়েলই একদিন সানিকে ভেবেছিলেন সমকামী!

হ্যাঁ, শুনতে আশ্চর্য লাগলেও এটাই সত্যি। প্রথম দেখায় সানিকে সমকামী ভেবেই এড়িয়ে গিয়েছিলেন ড্যানিয়েল। সম্প্রতি নেহা ধুপিয়ার চ্যাট শো ‘নো ফিলটার নেহা’-তে সানি নিজে স্বীকার করেছেন এই তথ্য। আসলে সানি-ড্যানিয়েলের দেখা হয়েছিল লাস ভেগাসের এক নাইটক্লাবে। যেখানে সানি গিয়েছিলেন নিজের সমকামী বন্ধু রিনার সঙ্গে। কিন্তু তা বলে কি কেউ কাউকে সমকামী ভেবে নিতে পারেন? নেহার এই প্রশ্নে সানি জানান, আসলে দোষটা তাঁরই ছিল। নিজের সমকামী বন্ধুর সঙ্গে একেবারে টমবয় লুকে গিয়েছিলেন সানি। আর তাতেই ড্যানিয়েলের মনে হয়েছিল তিনি ও রিনা দু’জনে কাপল।

তবে, কিছুদিন পরেই সে ভুল ভেঙে যায়। একে অন্যের প্রতি আকর্ষণ বোধ করেন সানি-ড্যানিয়েল। কয়েক বছর যেতে না যেতেই সানিকে নিজের বাড়িতে মায়ের সঙ্গে দেখা করাতে নিয়ে যান ড্যানিয়েল। শাশুড়ির সঙ্গেও প্রথম দিন থেকেই ভাল সম্পর্ক সানির। ২০১১ সালে বিয়ে করেন দু’জনে। তারপর থেকেই একসঙ্গে রয়েছেন জীবনের প্রতিটা মুহূর্তে।

সম্প্রতি নিশা নামের এক কন্যাসন্তান দত্তক নিয়েছেন তারকা। তার সঙ্গে বেশ ভালই সময় কাটাচ্ছেন দু’জনে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে