,

সাগর তীরে আরও পাঁচ রোহিঙ্গার মরদেহ

news-image

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে পালিয়ে আসার পথে সাগরে নৌকাডুবির ঘটনায় আরও পাঁচজনের মরদেহ ভেসে এসেছে।

বুধবার সকালে টেকনাফে শাহপরীর দ্বীপের মাজারপাড়া, মিস্ত্রিপাড়া ও পশ্চিমপাড়া তীরে মরদেহ পাওয়া গেছে।

শাহপরী ইউনিয়ন পরিষদের সদস্য ফজল হক ও নূরুল আমিন জানান, সকালে তিন শিশু ও দুই নারীর মরদেহ সাগর তীরে পাওয়া যায়। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।

টেকনাফ মডেল থানার ওসি মাইন উদ্দিন খান জানান, তীরে পাঁচটি লাশ পড়ে রয়েছে বলে স্থানীয়রা তাকে জানিয়েছেন। এবিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

মিয়ানমারে নতুন করে সংহিস পরিস্থিতি সৃষ্টির পর থেকে এ পর্যন্ত নৌকাডুবি ও গুলিবিদ্ধ হয়ে ৬৩ রোহিঙ্গার মরদেহ পাওয়া গেল।

মিয়ানমারের রাখাইন রাজ্যে আগস্টের শেষ দিকে সহিংসতা ছড়িয়ে পড়ার পর গত ১০ দিনে প্রায় ৯০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে। তারা আশ্রয় নিয়েছে টেকনাফ ও উখিয়ার উপকূলীয় এলাকায়।

বিভিন্ন দাতা সংস্থা, সংগঠন ও স্থানীয় লোকজন অসহায় ওই রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিচ্ছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের