,

সালমান শাহর ২১তম মৃত্যুবার্ষিকী আজ

news-image

বিনোদন প্রতিবেদক : বাংলাদেশের চলচ্চিত্রের রুপালি পর্দার নব্বই দশকের অন্যতম শ্রেষ্ঠ ও সুদর্শন নায়ক সালমান শাহ। আজ বুধবার তার ২১তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ১১/বি, নিউ ইস্কাটন রোডের ইস্কাটন প্লাজার বাসার নিজ কক্ষে সালমান শাহকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। সালমান শাহ আসল নাম শাহরিয়ার চৌধুরী ইমন। সোহানুর রহমান সোহানের হাত ধরে কেয়ামত থেকে কেয়ামত সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে পদার্পণ করেন তিনি। প্রথম ছবিতেই দর্শকের মনে জায়গা করে নেন সালমান শাহ।

তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক ব্যবসাসফল চলচ্চিত্র উপহার দিয়ে গেছেন। কেয়ামত থেকে কেয়ামত ছবির মাধ্যমে তার চলচ্চিত্রে অভিনয়জীবন শুরু এবং বুকের ভেতর আগুন চলচ্চিত্রের মাধ্যমে সমাপ্তি। এই অভিনেতা সর্বমোট ২৭টি চলচ্চিত্রে অভিনয় করেন। নায়িকা শাবনূরের সঙ্গে সবচেয়ে বেশি ১৪টি ছবিতে জুটি বেঁধেছেন।

এ ছাড়াও টেলিভিশনে তার অভিনীত কয়েকটি নাটক প্রচারিত হয়। সালমান শাহর ২১তম মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে মৃত্যুর রহস্য উদ্ঘাটন ও দায়ী ব্যক্তিদের শাস্তি দাবি করে সারা দেশে বিক্ষোভ মিছিল করবে সালমান শাহর ভক্তদের সংগঠন সালমান শাহ ঐক্যজোট।

প্রয়াত জনপ্রিয় এই চিত্রনায়কের মা ও সালমান শাহ ঐক্যজোটের প্রধান উপদেষ্টা নীলা চৌধুরী জানান, মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সিলেটসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় গণজমায়েত হবে। বিকাল ৩টায় সিলেটের কোর্ট পয়েন্ট এলাকায় মানববন্ধন হবে। এর পর হবে বিক্ষোভ মিছিল। বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ শেষে সালমান শাহ ভবনে সমবেত হবে। এর পর মিলাদ ও দোয়া মাহফিল হবে। এমনিভাবে বিক্ষোভ মিছিল এবং মিলাদ ও দোয়া মাহফিল হবে বিভিন্ন জেলা ও উপজেলায়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের