,

‘বাংলাদেশকে হাল্কাভাবে নিলে ভুল করবে প্রোটিয়ারা’

news-image

স্পোর্টস ডেস্ক : আসন্ন দুই টেস্টের সিরিজে বাংলাদেশকে হাল্কাভাবে নিলে দক্ষিণ আফ্রিকা দল ভুল করবে বলে মনে করছেন দেশটির সাবেক পেসার শন পোলক। আগামী ২৮ সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজ শুরু করবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।

নিজেদের সর্বশেষ ইংল্যান্ড সফরে দক্ষিণ আফ্রিকা ইংলিশদের কাছে ১-২ ব্যবধানে ওয়ানডে ও টি-২০ এবং ১-৩ ব্যাধানে টেস্ট সিরিজ হেরেছে। এমনকি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে দলটিকে। পক্ষান্তরে বাংলাদেশ বর্তমানে তাদের ইতিহাসে সেরা ক্রিকেট খেলছে।

১৯৯৯-২০০৪ সাল পর্যন্ত তিন ফর্মেট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৭২ ম্যাচের ম্যধ্যে একটিতে জয় পাওয়া বাংলাদেশ বর্তমানে একটি শক্তিশালী দলে পরিণত হয়েছে। তারা এখন বিশ্বের যে কোন দলকে হারানোর ক্ষমতা রাখে। গত এক বছরে টাইগাররা চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলেছে, ওয়ানডে র‌্যাংকিংয়ে সপ্তম স্থান নিশ্চিত করেছে। একই সময়ে টেস্ট ক্রিকেটে তারা হোম এন্ড এ্যাওয়েতে ইংল্যান্ড ও শ্রীলংকাকে হারিয়েছে। অতি সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান সিরিজে ঢাকা টেস্টে স্টিভ স্মিথের নেতৃত্বাধীন দলকে ২০ রানে হারিয়েছে।

এমন পারফরমেন্সের পর বাংলাদেশকে প্রোটিয়ারা কোনমতেই হাল্কাভাবে নিতে পারবেনা। পোলক বলেন, ‘আপনাকে সব সময়ই আপনার সর্বশেষ সিরিজ থেকে শিক্ষা নিতে হবে। আমরা খুব ভাল অবস্থায় নেই, আমার কথায় ছেলেরা হয়তোবা কিছুটা অসন্তুষ্ট হতে পারে।’

তিনি আরও বলেন, ‘তাদেরকে অবশ্যই শিখতে হবে। ইংল্যান্ড সফরের ভুলগুলো কোনভাবেই বাংলাদেশের বিপক্ষে করা যাবেনা। বাংলাদেশের বিপক্ষে জিততে হলে আমাদের সেরাটাই খেলতে হবে। তবে বাংলাদেশ যদিও নিজ কন্ডিশনে ভাল করছে। তথাপিও তারা কিন্তু বিশ্বকাপেও ভাল করেছে।’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের