,

ইলিশের ভেতর লোহা ঢুকিয়ে জালিয়াতি বরগুনায়

news-image

বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ স্বাদে সুস্বাদু হলেও অনেকের জন্যই দামে আকাশ ছোঁয়া। কখনো হালি দরে, কখনোবা ওজন দরে বিক্রি হয় এই মাছ। ওজন বৃদ্ধি করতে ইলিশ মাছের ভেতরে লোহা ঢুকিয়ে এক নতুন কৌশলের অবতারণা ঘটেছে বরগুনা জেলার একটি শহরে। গত ৩ সেপ্টেম্বর ২০১৭ রোববার বরগুনা নিবাসী নাজমুল আহসান সোহেল নামক একজন ব্যক্তি কেজি দরে দুটি ইলিশ মাছ কেনেন। বরগুনার ঐ বাজারে ইলিশ মাছ বিক্রি হচ্ছিল ১১০০ টাকা প্রতি কেজি মূল্যে। নাজমুল আহসানের কেনা উক্ত মাছের ওজন ছিল দুই কেজি দুইশ গ্রাম। কিন্তু মাছ কাটার পর দেখা গেল মাছের মাথার ভেতর বেশ বড়সর আকারের একটি ধাতব টুকরা! বিষয়টিকে ছবি সমেত ফেসবুকে প্রকাশ করছেন ইলিশ ক্রেতা নাজমুল আহসান সোহেল।

তিনি লিখেছেন: বরগুনা মাছ বাজারে নতুন কৌশলে প্রতারণা। গত কাল ০৩|০৯|১৭ তারিখ বরগুনা মাছের বাজার থেকে দুটি ইলিশ মাছ কিনি যার ওজন ছিল দুই কেজি দুইশ গ্রাম। ১১০০ টাকা কেজি। মাছ দুটি কাটতে গেলে দেখা যায় মাথার মধ্যে বড় আকারের লোহার টুকরা ঢুকানো। এভাবে মাছ ব্যবসায়ীরা নতুন কৌশলে প্রতারণা করছে। প্রিয়.কম

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের