,

আরো বেশি ইরোটিক জিসম-থ্রি

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম সফল ইরোটিক-থ্রিলার সিনেমা ফ্র্যাঞ্চাইজি জিসম। সিনেমাটির তৃতীয় কিস্তি জিসম-থ্রি নিয়ে হাজির হচ্ছেন নির্মাতা পূজা ভাট। বর্তমানে এর চিত্রনাট্যের প্রাথমিক কাজ সম্পন্ন হয়েছে। পূজা জানিয়েছেন, জিসম-টু সিনেমার তুলনায় এবার আরো বেশি ইরোটিক হবে জিসম-থ্রি।

এ প্রসঙ্গে ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে পূজা ভাট বলেন, ‘বর্তমানে আমি জিসম-থ্রি সিনেমার প্রথম ড্রাফট পড়ছি। প্রতি ক্ষেত্রে জিসম-থ্রি আরো সাহসী ও ইরোটিক হতে হবে। এতে একজন নারী চরিত্রে রয়েছে যে কিনা তার সৌন্দর্য, বুদ্ধিমত্তা ও বিচক্ষণতা দিয়ে তিনজন পুরুষকে হাতের ইশারায় নাচাবে।’

তিনি আরো বলেন, ‘কয়েক সপ্তাহের মধ্যেই আমরা দ্বিতীয় ড্রাফটের কাজ শুরু করব। এর পরই যাদের উপযুক্ত মনে হবে আমি সেই অভিনয়শিল্পীদের সঙ্গে যোগাযোগ করব। নায়িকা নির্বাচনের ব্যাপারে আমার পছন্দের তালিকায় একজন রয়েছে তবে এখনো তাকে এ বিষয়ে কিছু বলা হয়নি। এ মাসের শেষ নাগাদ যখন তাদের হাতে চিত্রনাট্য পৌঁছাতে পারব তখনই যোগাযোগ করব।’

পূজা আরো জানান, সিনেমায় চার কেন্দ্রীয় অভিনয়শিল্পীর মধ্যে তিনজন পরিচিত ও একজন নতুন মুখ নেয়া হবে। যেমন এর আগে জিসম সিনেমায় জন আব্রাহাম ও জিসম-টু সিনেমায় সানি লিওনকে নেয়া হয়েছিল।

জিসম-থ্রি সিনেমাটি রচনা করছেন কুস্তভ নারায়ণ এবং চিত্রনাট্য লিখছেন দিগ্বীজয় সিসোদিয়া ও সুনয়না কুমারী। সিনেমাটি পরিচালনা করবেন পূজা ভাট। পাশাপাশি সিটি অব ডেথ সিনেমার মাধ্যমে অভিনেত্রী হিসেবে ফেরার পরিকল্পনা করছেন তিনি।

২০০৩ সালে মুক্তি পেয়েছিল বিপাশা বসু-জন আব্রাহাম অভিনীত সিনেমা জিসম। এটি পরিচালনা করেছিলেন অমিত সাক্সেনা, প্রযোজক ছিলেন পূজা ভাট। ২০১২ সালে সানি লিওনের আত্মপ্রকাশ হয়েছিল জিসম-টু দিয়ে। পূজা ভাট নিজে সেই সিনেমা পরিচালনা করেছিলেন। সানি লিওনের শরীরী জাদুতে বাণিজ্যিকভাবে সফল হয়েছিল সিনেমাটি। তাই জিসম-থ্রি সিনেমাতেও সানি লিওনকে দেখা যেতে পারে বলে অনেকেই ধারণা করছেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের