,

ভুবনেশ্বরের প্রেম-বিয়ে নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

news-image

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কায় একদিনের সিরিজে উল্লেখযোগ্য পারফরম্যান্স করেছেন ভুবনেশ্বর কুমার। বল হাতে যেমন কামাল দেখিয়েছেন ভুবি, তেমনই চমক দিয়েছেন ব্যাট হাতে। সিরিজের দ্বিতীয় ম্যাচে মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে জুটি বেঁধে জয় এনে দিয়েছেন দেশকে।

ছেলের দুরন্ত ফর্ম দেখে খুশি পরিবারও। সিরিজ শেষে ছেলের বিয়ে নিয়ে মুখ খুললেন ভুবনেশ্বরের বাবা কিরণপাল সিংহ।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ও বহুবার ক্রিকেট মাঠে নিজেকে প্রমাণ করছে। এখন ওর মা-বোন সকলেই ভুবির বিয়ের প্রস্তুতি শুরু করেছে। কিন্তু, দলের ব্যস্ত সূচির কারণে এবছর বিয়ে হবে বলে মনে হচ্ছে না।

স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, কাকে বিয়ে করছেন ভারতীয় পেসার? এই প্রসঙ্গে ভুবির বাবা জানান, নিজের পছন্দের মেয়েকেই বিয়ে করবে ভুবনেশ্বর। বিয়ে নিয়ে আমরা কখনই ওর উপরে চাপ সৃষ্টি করিনি। এই ব্যাপারে আগাগোড়াই ওকে স্বাধীনতা দেওয়া ছিল।

প্রসঙ্গত, চলতি বছরের মেয়ে মাসেই নতুন সম্পর্কের কথা সোশ্যাল মিডিয়ায় স্বীকার করেছিলেন ভুবি। তখন থেকেই হাওয়ায় ভাসতে থাকে, বাঙালি অভিনেত্রী অনুস্মৃতি সরকারের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন ভুবি।

নিজে অবশ্য প্রেমিকার নাম প্রকাশ্যে আনেননি কখনও। ভুনেশ্বরের বাবা কিরণপাল জানালেন, সংবাদমাধ্যম ওর প্রেম নিয়ে বিভিন্ন রকম খবর বের করছে। তবে ও কারোর সঙ্গে প্রেম করছে বলে আমার জানা নেই।

সম্প্রতি এই বিষয়ে আমি ওর সঙ্গে কথা বলেছি। যদি প্রেম করত, ও অবশ্যই আমায় জানাত। আমাদের পরিবারের সকলেই খোলামেলা আলোচনা পছন্দ করে। তবে এরপরেও বলব, ও যা সিদ্ধান্ত নেবে, সেটাই শেষ কথা। ছেলের খুশিতেই আমাদের খুশি।

এ জাতীয় আরও খবর

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী