,

ঢাকায় ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনার জন্য ঢাকায় পৌঁছেছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় তিনি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয় ও কনস্যুলার) মো. কামরুল আহসান তাকে স্বাগত জানান।

সফরকালে রেতনো মারসুদি প্রথমে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন। পরে সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন তিনি। সংক্ষিপ্ত সফর শেষে আজ রাতেই তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

রোহিঙ্গাদের ওপর দমন-পীড়ন বন্ধের দাবিতে বেশকিছু দিন ধরেই ইন্দোনেশিয়ায় বিক্ষোভ হচ্ছে। রোববার জাকার্তায় মিয়ানমারের দূতাবাসের দিকে ককটেল ছোড়ারও ঘটনা ঘটেছে। এ প্রেক্ষাপটে সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফর করছেন।

বাংলাদেশে আসার আগে মিয়ানমার সফর করেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। সেখানে মুসলমান রোহিঙ্গাদের ওপর দমন-পীড়ন বন্ধের পদক্ষেপ নিতে মিয়ানমারের নেত্রী অং সান সু চির প্রতি আহ্বান জানান তিনি।

প্রসঙ্গত, গত ২৪ আগস্ট মিয়ানমারের রাখাইনে পুলিশ চৌকি ও সেনা ক্যাম্পে হামলার ঘটনায় নতুন করে সেনা অভিযান শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। সেখানে রোহিঙ্গাদের হত্যা-নির্যাতনের কারণে প্রায় ৯০ হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে