,

২৭ অক্টোবর মুক্তি পাচ্ছে ডুব

news-image

বিনোদন প্রতিবেদক : মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত আলোচিত ‌‘ডুব’ ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ২৭ অক্টোবর। ছবির বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ খবরটি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুধু বাংলাদেশে নয়, একইসঙ্গে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরে ছবিটির মুক্তির বিষয়টি চূড়ান্ত হয়েছে।

এদিকে ছবির পরিচালক ফারুকী বলেন, ‘মুক্তির বিষয়টি জাজ মাল্টিমিডিয়া থেকেই নির্ধারণ করা হয়েছে ২৭ অক্টোবর। মুক্তির আগে বাংলাদেশে একটি প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে। আর এই প্রিমিয়ার অনুষ্ঠানে ইরফান খানও উপস্থিত থাকবেন।’

‘ডুব’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেতা ইরফান খান, কলকাতার পার্ণো মিত্র, নুসরাত ইমরোজ তিশা, রোকেয়া প্রাচী প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া, ইরফান খান ফিল্মস ও কলকাতার এসকে মুভিজ।

এই ছবিটি নন্দিত লেখক হুমায়ূন আহমেদের পরিবারের অনুমতি ছাড়াই তার জীবনী নিয়ে বানানো হয়েছে দাবি করে এর মুক্তিতে আপত্তি জানিয়েছিলেন হুমায়ুনপত্নী মেহের আফরোজ শাওন। তার আপত্তির মুখে ছবিটিকে কোনো রকম মুক্তি না দিতে আদেশ দেয় তথ্য মন্ত্রণালয়।

এরপর তথ্য মন্ত্রণালয় ও সেন্সরবোর্ড বিভিন্ন রকম যাচাই-বাছাই শেষে বেশ কিছু দৃশ্য কর্তন করে গত ৮ আগস্ট ছবিটিকে সেন্সর ছাড়পত্র দেয়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের