,

সারা রাত আতংকে ছিলাম: জঙ্গি আস্তানার বাসিন্দা

news-image

নিউজ ডেস্ক : মাঝ রাতে হঠাৎ ধুমধাম শব্দ ও ভবনে আগুন দেখি। প্রথমে মনে করেছিলাম শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে, পরে শুনি জঙ্গি ধরতে অভিযান চালাচ্ছে র‍্যাব। রাজধানীর মিরপুরের দারুস সালামে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা ছয়তলা ভবনের তৃতীয়তলা থেকে উদ্ধার হওয়া বাসিন্দা গুলশানা হক সাংবাদিকদের এ কথা বলেন।

আজ মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের তিনি বলেন, আমরা এই বাড়িতে ৮ মাস ধরে ভাড়া থাকি। ভবনে আব্দুল্লাহ নামে যে একজন থাকতো এবং ছাদে কবুতর পালতো তা জানতাম। তবে তাকে কখনো দেখিনি। রাতে যখন হঠাৎ ধুমধাম শব্দ শুনছিলাম তখন অনেক ভয়ে ও আতংকে ছিলাম।

শুধু আল্লাহর নাম নিয়েছিলাম, যেনো সন্তানদের নিয়ে বেঁচে নেমে আসতে পারি। এ রকম গোলাগুলি ও বোমার শব্দ এর আগে শুনিনি। চোখে মুখে আতংকের ছাপ মাখা গুলশানা হক বলেন, ভোর পর্যন্ত আতংকে থাকার পরে র্যাব যখন নামিয়ে এনে একটি স্কুলে আমাদের রাখে তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেছি।

এদিকে ওই আস্তানার ভেতরে জঙ্গি আব্দুল্লাহ ছাড়াও তার দুই স্ত্রী, দুই সন্তান ও দুই সহযোগী রয়েছে বলে জানিয়েছেন র্যাবের ডিজি বেনজির আহমেদ।

তিনি আরো বলেন, ভেতরে বিপুল পরিমাণ এসিড, পেট্রোল ও ৫০টি আইডি রয়েছে। জঙ্গির কাছে পিস্তল থাকার কথাও বলেন তিনি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের