,

শবনম ফারিয়াকে বানরের হামলা

news-image

বিনোদন প্রতিবেদক : সুইজারল্যান্ডে ‘নিয়তির মুচকি হাসি’ টেলিছবির কাজ হওয়ার কথা ছিল বছর খানেক আগে। কিন্তু ভিসা জটিলতার কারণে তা সম্ভব হয়নি। পরে এ বছর জুন মাসে শুটিং হয়েছে থাইল্যান্ডে। এখানে বানরের হামলার শিকার হন শবনম ফারিয়া।

আজ মঙ্গলবার সকালে তিনি জানান, ‘নিয়তির মুচকি হাসি’ টেলিছবির শুটিং করেছেন থাইল্যান্ডের মাংকি টেম্পলে। সেখানে বানরের হামলার শিকার হন তিনি।

বললেন, ‘জায়গাটার নাম বানসেন। ওখানে হাজার হাজার বানর। আর একেকটা বানর অনেক বড়। আগে থেকেই পরিচালক রাজিবুল ইসলাম রাজিব বলেছিলেন, কোনোভাবেই এসব বানরকে খ্যাপানো যাবে না। আমরা ওদের বিরক্ত করব না। কিন্তু বানরগুলোই আমাদের বিরক্ত করে। একটা ছোট বানর আমার কাঁধে এসে ওঠে। সবাই বলল, ও বসে থাক। দেখি, কিছুক্ষণ পর বানরটি আমার পিঠে কামড় দিচ্ছে। আমি তো ভয়ে চিৎকার দিচ্ছি। শেষ ওখান থেকে ছুটে পালানোর অবস্থা। শুটিং না করে মাত্র ঘণ্টা খানেক থেকেই আমরা ওখান থেকে চলে আসি।’

কয়েকটি বানর নাকি টেলিছবির আরেক শিল্পী তৌসিফকে আক্রমণ করে। তাঁর ব্যাগ কেড়ে নেয়। পরে অনেক কষ্টে বানরদের কাছ থেকে ব্যাগটি উদ্ধার করা হয়েছে।

এ সময় মাংকি টেম্পলে আরও উপস্থিত ছিলেন আফজাল হোসেন, তানিয়া আহমেদ ও জোভান। তাঁরাও অভিনয় করেছেন এই টেলিছবিতে। আজ বেলা আড়াইটায় চ্যানেল আইয়ে দেখানো হবে টেলিছবিটি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে