,

তাইজুলের দুর্দান্ত ডেলিভারিতে ফিরলেন স্মিথ

news-image

স্পোর্টস ডেস্ক : কৃতিত্বটা কার বেশি, এটা নিয়ে কথা উঠতে পারে। তবে রেকর্ড বইয়ে নাম লেখা হবে দুজনেরই। মোস্তাফিজের ব্যক্তিগত হিসাবে যোগ হবে আরও একটি উইকেট, মুশফিকেরও ডিসমিসাল রেকর্ডে একটি ক্যাচ। কিন্তু মোস্তাফিজের বলে মুশফিক যেভাবে ডান দিকে ঝাঁপিয়ে ম্যাট রেনশর ক্যাচটি নিলেন, তাতে কৃতিত্বে বাংলাদেশ অধিনায়ককে একটু এগিয়ে রাখতে হচ্ছেই।

শুরুতেই অস্ট্রেলিয়াকে ভালো ধাক্কা দিয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৩০৫ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে ৫ রানের মাথায়ই আউট রেনশ। মোস্তাফিজের লেগ স্টাম্পের ওপর পড়া বলটি ফ্লিক খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। মুশফিকের নেওয়া ক্যাচটি ছিল অনবদ্যই।

রেনশ আউট হওয়ার পর স্মিথ ও ওর্য়ানার এগিয়ে নিচ্ছিলেন অস্ট্রেলিয়াকে। দলীয় ৯৮ রানের মাথায় আক্রমনে এসে হাফ সেঞ্চরি (৫৮) করা স্মিথকে বোল্ড করে ফেরত পাঠান তাইজুল।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত চা বিরতিতে যাওয়ার সময় অস্ট্রেলিয়ার সংগ্রহ ২ উইকেটে ১১১ রান।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের