,

শুরুতেই মুস্তাফিজের আঘাত

news-image

স্পোর্টস ডেস্ক : চট্টগ্রামের জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিনের শুরুটা ভালো হয়নি টাইগারদের। অস্ট্রেলিয়ার স্পিন দাপটে মুশফিকের পর ফিরে গেছেন নাসির, মিরাজ ও তাইজুল।

দ্বিতীয় দিনের শুরুতেই টাইগার শিবিরে আঘাত হানেন নাথান লায়ন। অধিনায়ক মুশফিকুর রহিমকে বোল্ড ৬৪ রানে প্যাভিলিয়নে ফেরালেন তিনি। এরপর অনেকটা দেখেশুনেই খেলা শুরু করেন নাসির ও মিরাজ। তবে ব্যক্তিগত ৪৫ রানে অ্যাশটন অ্যাগার ঘর্ণিতে ম্যাথু ওয়েডের তালুবন্দী হন নাসির। এরপর স্কোর বোর্ডে ৩ রান যোগ করতেই ব্যক্তিগত ১১ রানে ওয়ার্নারের সরাসরি ছোড়া বলে রানআউট হন মিরাজ। পরে ব্যক্তিগত ৭ রানে লায়নের বলে স্মিথের তালুবন্দী হন তাইজুল। আর তাতেই বাংলাদেশের ইনিংস থেমে যায় ৩০৫ রানে।

লাঞ্চ বিরতির আঘে বাংলাদেশ অল-আউট হয়ে যাওয়ায় ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে কাটার বয় মুস্তাফিজের বলে মুশফিকের দারুর ক্যাচে পরিণত হয়ে ফিরে যান রেইনশো (৪)। অস্ট্রেলিয়ার সংগ্রহ ১০/১।

দ্বিতীয় দিনে ৬ উইকেটে ২৫৩ রান নিয়ে মাঠে নামে বাংলাদেশ।

এর আগে প্রথম দিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম। তবে দিনের শুরুটা মোটেও ভালো হয়নি টাইগারদের। ওপেনিংয়ে তামিম-সৌম্য জুটি ধৈর্য্যের পরিচয় দিলেও নাথান লায়নের বলে এলবিডব্লিউ হয়ে বিদায় নেন তামিম। ৩৪ বলে ৯ রান করেন তিনি। এরপর দলীয় স্কোর ২১ এ পৌঁছাতেই আবারও সেই লায়নের আঘাত। এবার ইমরুলকে এলবিডব্লিউ’র ফঁদে ফেলেন তিনি। ইমরুল করেন ১১ বলে ৪ রান।

পরে সৌম্য-মমিনুল জুটি দলের হাল ধরলেও তা বেশি দূর নিয়ে যেতে পারেননি। প্রথম সেশনের শেষে সেই লায়নেরই শিকার হন সৌম্য সরকার। ৮১ বলে ৩৩ রান করা সৌম্যকেও এলবিডব্লিউ করে প্যাভিলিয়নে পাঠান তিনি। এরপর দলীয় ৮৫ রানে লায়নের আঘাতে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন মমিনুল। এর আগে ৬৭ বরে ৩১ রান করেন তিনি। পরে সাকিবকে ব্যক্তিগত ২৪ রানে প্যাভিলিয়নে ফেরান আরেক স্পিনার অ্যাশটন অ্যাগার। ম্যাথু ওয়েডের তালুবন্দী হন সাকিব। আর প্রথম দিনের শেষ সময়ে দলীয় ২২২ রানে বিদায় নেন সাব্বির। এর আগে এক ১৩৬ বলে ৬৬ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন তিনি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে