,

অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের টিমবাসে ঢিল!

news-image

নিজস্ব প্রতিবেদক : অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের টিমবাসে ঢিল মারার ঘটনা ঘটেছে। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে প্রথম দিনের খেলা শেষে হোটেলে ফেরার পথে এই ঘটনা ঘটে।

তবে এতে কেউ হতাহত হননি। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে ঘটনার পর ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) নিরাপত্তাপ্রধান শন ক্যারল এক বিবৃতিতে বলেছেন, ‘গত রাতে হোটেলে ফেরার সময় অস্ট্রেলিয়া দলের বাসের একটা জানালা ভেঙেছে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। বিষয়টা নিয়ে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে অস্ট্রেলিয়া দলের নিরাপত্তা কর্মকর্তারা আলোচনা করে জানতে পেরেছেন, এটা ছোট্ট একটা পাথরের আঘাত। স্থানীয় কর্তৃপক্ষ ঘটনাটা গুরুত্বের সঙ্গে নিয়েছে। চলাচলের রুটে নিরাপত্তা বাড়ানো হয়েছে। ‘

এদিকে এ ঘটনার পর টিম হোটেল, চলাচলের রাস্তা, স্টেডিয়াম ও স্টেডিয়ামের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। হোটেল থেকে মাঠে আসা-যাওয়ার রুটও বদলে ফেলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের