,

এলবিডব্লিউতে লায়নের ইতিহাস

news-image

স্পোর্টস ডেস্ক : মিরপুর টেস্টে যেখানে শেষ করেছিলেন চট্টগ্রাম টেস্টে যেন সেখান থেকেই শুরু করেন নাথান লায়ন। তার মায়াবী স্পিনে একে একে সাজঘরে ফেরেন তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার ও মুমিনুল হক। চারজনকেই এলবিডব্লিউ’র ফাঁদে ফেলেন এই অস্ট্রেলিয়ান স্পিনার। এর মধ্য দিয়ে ইতিহাস গড়েন তিনি। ইতিহাসের প্রথম বোলার হিসেবে কোনো দলের টপঅর্ডারের চারজন ব্যাটসম্যানকেই লেগ বিফোরের ফাঁদে ফেলার কীর্তি গড়েন লায়ন।

মিরপুর টেস্টের দুই ইনিংসে লায়ন নেন চার উইকেট। চট্টগ্রাম টেস্টের প্রথম চারটি উইকেটই দখল করে ইতিহাসের পাতায় জায়গা করে নেন এই অজি স্পিনার।

সকালে টসে জিতে ব্যাটিংয়ে নেমে লায়নের তোপের মুখে পড়ে প্রথম ঘণ্টায় তামিম ও ইমরুলকে হারায় বাংলাদেশ। দুজনকেই লেগ বিফোরের ফাঁদে ফেলে লায়ন। মুমিনুল হক ও সৌম্য সরকারের ব্যাটে দারুণ প্রতিরোধ গড়ে তোলার পর ছন্দপতন ঘটে টাইগারদের। লাঞ্চের আগে এবং পরে এই দুজনকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন লায়নই।

টানা চারজনকে লায়ন লেগ বিফোরের ফাঁদে ফেলার পরপরই অনেকেই ইতিহাস ঘাঁটতে শুরু করেন। পরে ক্রিকইনফো নিশ্চিত করে, টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো কোনো দলের শীর্ষ চার ব্যাটসম্যান একই বোলারের বিপক্ষে লেগ বিফোরের ফাঁদে পড়েন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের