,

মুশফিক-সাব্বিরের লড়াই

news-image

স্পোর্টস ডেস্ক : অজিদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট জয়ের নায়ক বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান আজ দলকে ভরসা দিতে পারলেন না। ঘূর্ণি উইকেটে যখন লড়াইটা স্পিনার বনাম স্পিনারের- সেখানে ব্যাট হাতে মাত্র ২৪ রান করেই অ্যাস্টন অ্যাগারের শিকার হলেন তিনি। সাকিবের বিদায়ের পর লড়াই করছেন অধিনায়ক মুশফিকুর রহিম এবং সাব্বির রহমান। দুজন ইতিমধ্যে ৩৮ রানের জুটি গড়েছেন। চা বিরতির আগে বাংলাদেশের রান ৫ উইকেটে ১৫৫।

চা বিরতির পর বাংলাদেশ এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো উইকেট হারায়নি। সংগ্রহ ১৬৭/৫। মুশফিক ৩২ ও সাব্বির ৩৩ রানে ব্যাট করছেন।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। বল হাতে ভয়ংকর হয়ে ওঠেন অজি স্পিনার নাথান লায়ন। দলীয় ১৩ রানে তার বলে এলবিডাব্লিউ হয়ে ফেরেন চট্টগ্রামের ছেলে তামিম ইকবাল (৯)। দেশসেরা ওপেনারের বিদায়ের পর দলকে ভরসা দিতে পারেননি ইমরুল। টানা তিন ইনিংসে ব্যর্থতার পরিচয় দিয়ে ৪ রান করে সেই লায়নের বলে এলবিডাব্লিউ হয়েছেন। যদিও ইমরুলকে ফেরাতে রিভিউ নিতে হয়েছে অজিদের।

এরপর প্রতিরোধ গড়েন প্রথম টেস্টের দুই ইনিংসে ব্যর্থ তরুণ ওপেনার সৌম্য সরকার এবং দল থেকে বাদ পড়ে নাটকীয়ভাবে ফেরা মুমিনুল হক। দুজন মিলে ৪৯ রানের জুটি গড়েন। লাঞ্চের ঠিক আগমুহূর্তে ৮১ বলে ২ চার এবং ১ ছক্কায় ৩৩ রান নাথান লায়নের তৃতীয় শিকার হন সৌম্য। দলের রান তখন ৭০। এরপর মুমিনুলও বেশিক্ষণ টিকতে পারেননি। নাথান লায়নের চতুর্থ শিকার হয়ে ৩১ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের