,

নির্বাচন নিয়ে বিএনপির শোরগোল রহস্যজনক : তথ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, কোনো প্রস্তাব ছাড়া, কোনো রূপরেখা ছাড়া, খালেদা জিয়া এবং বিএনপি যেভাবে নির্বাচন নিয়ে শোরগোল করছে সেটাই চক্রান্তমূলক, রহস্যজনক এবং বিভ্রান্তিমূলক।

সোমবার কুষ্টিয়ার ভেড়ামারার বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, নির্বাচন বিএনপির কোনো এজেন্ডা নয়, বিএনপির এজেন্ডা হলো যে কোনো পন্থায় শেখ হাসিনার বৈধ সাংবিধানিক সরকারকে উচ্ছেদ করে, ক্ষমতাচ্যুত করে গায়ের জোরে শেখ হাসিনার সরকারে সাগরে ভাসিয়ে দেয়ার একটা চক্রান্ত আছে। এ চক্রান্ত সফল হবে না, বাংলাদেশ সাংবিধানিক পদ্ধতিতেই চলবে এবং যথাসময়ে সাংবিধানিকভাবে নির্বাচন হবে।

এ সময় উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) কামরুল হাসানসহ জাসদের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের