,

‘লায়ন–আতঙ্কে’ টাইগাররা

news-image

স্পোর্টস ডেস্ক : আরেকজন ‘সেট’ ব্যাটসম্যানকে হারাল বাংলাদেশ। মধ্যাহ্ন বিরতির আগে ৩৩ রানে ফিরেছিলেন সৌম্য সরকার। বিরতির পর ৩১ রান করে আউট মুমিনুল হক। বাংলাদেশের ব্যাটসম্যানদের কাছে এই মুহূর্তে ‘আতঙ্ক’ অস্ট্রেলীয় অফস্পিনার নাথান লায়ন। এখন পর্যন্ত পতন হওয়া ৪ উইকেটই নিজের করে নিয়েছেন তিনি। প্রথমে তামিমকে তুলে নিয়ে ধ্বংসযজ্ঞ শুরু করেছিলেন। ইমরুল ও সৌম্যর পর তুলে নিলেন মুমিনুলকেও। চার ব্যাটসম্যানকেই তিনি আউট করেছেন এলবিডব্লুর ফাঁদে ফেলে। এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৮৬। এই মুহূর্তে উইকেটে আছেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।

শুরুর বিপর্যয় সামলে সৌম্য সরকার আর মুমিনুল হক খেলছিলেন ভালোই। ৪৯ রানের জুটি গড়ে প্রায় জমে গিয়েছিলেন উইকেটে। কিন্তু নাথান লায়নের বলে মধ্যাহ্ন বিরতির ঠিক আগে এলবিডব্লু সৌম্য। তাঁর বিদায়ে ৩ উইকেটে ৭০ রান নিয়ে প্রথম সেশন শেষ করেছিল বাংলাদেশ।

এর আগে, টসে জিতে ব্যাটিংয়ে নেমে চট্টগ্রাম টেস্টের শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। লায়নের বলেই প্রথমে ফেরেন তামিম ইকবাল, এরপর ইমরুল। দুজনই আউট হয়েছেন এলবির ফাঁদে পড়ে। এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার সব সাফল্যই নিজের করে নিয়েছেন লায়ন।

দলীয় ১৩ রানের মাথায় লায়নের বলে এলবির ফাঁদে পড়েন তামিম। এরপর ২১ রানে ইমরুল। লায়নের বলে সুইপ করতে গিয়েই নিজের বিপদ ডেকে আনেন ইমরুল। তাঁর বিরুদ্ধে এলবিডব্লুর আবেদন প্রথমে নাকচ করে দিয়েছিলেন আম্পায়ার নাইজল লং। কিন্তু রিভিউ নিয়ে সফল হন অস্ট্রেলীয় অধিনায়ক স্টিভ স্মিথ।

শুরু থেকেই তামিম ইকবালকে মোটেও স্বাচ্ছন্দ্য মনে হচ্ছিল না। প্যাট কামিন্সের অফ স্টাম্পের ওপর করা বলগুলোতে পরাস্ত হয়েছেন বেশ কয়েকবার। একবার তো কামিন্সের বলে খোঁচা দিয়েও ভাগ্যের জোরে বেঁচে যান। স্লিপে দাঁড়িয়ে তাঁর ক্যাচ ফেলে দেন গ্লেন ম্যাক্সওয়েল। কিন্তু বেশিক্ষণ টিকতে পারলেন না। নাথান লায়নের বলে এলবিডব্লু হয়ে ফিরলেন ড্রেসিংরুমে। টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা একেবারেই ভালো হলো না বাংলাদেশের। তামিম আউট হয়েছেন ৯ রানে, ইমরুল ৪ রানে।

এখন পর্যন্ত চার বোলার ব্যবহার করেছে অস্ট্রেলিয়া—প্যাট কামিন্সের সঙ্গে তিন স্পিনার, নাথান লায়ন, স্টিভ ও’কিফ আর অ্যাশটন অ্যাগার।

এমডি/মানিক

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে