,

তামিমের পর ফিরেছেন ইমরুলও

news-image

স্পোর্টস ডেস্ক : টসে জিতে ব্যাটিংয়ে নেমে চট্টগ্রাম টেস্টের শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। তামিম–ইমরুলের উইকেট হারিয়ে কিছুটা বিপর্যয়েই দল। এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ছিল ২ উইকেটে ৪৮।

অস্ট্রেলিয়ার পক্ষে ২ উইকেটই নিয়েছেন নাথান লায়ন। দলীয় ১৩ রানের মাথায় লায়নের বলে এলবির ফাঁদে পড়েন তামিম। এরপর ২১ রানে ইমরুল। লায়নের বলে সুইপ করতে গিয়েই নিজের বিপদ ডেকে আনেন ইমরুল। তাঁর বিরুদ্ধে এলবিডব্লুর আবেদন প্রথমে নাকচ করে দিয়েছিলেন আম্পায়ার নাইজল লং। কিন্তু রিভিউ নিয়ে সফল হন অস্ট্রেলীয় অধিনায়ক স্টিভ স্মিথ।

এর আগে তামিম ইকবালকে মোটেও স্বাচ্ছন্দ্য মনে হচ্ছিল না। প্যাট কামিন্সের অফ স্টাম্পের ওপর করা বলগুলোতে পরাস্ত হয়েছেন বেশ কয়েকবার। একবার তো কামিন্সের বলে খোঁচা দিয়েও ভাগ্যের জোরে বেঁচে যান। স্লিপে দাঁড়িয়ে তাঁর ক্যাচ ফেলে দেন গ্লেন ম্যাক্সওয়েল। কিন্তু বেশিক্ষণ টিকতে পারলেন না। নাথান লায়নের বলে এলবিডব্লু হয়ে ফিরলেন ড্রেসিং রুমে। টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা একেবারেই ভালো হলো না বাংলাদেশের। সৌম্য সরকার অপরাজিত আছেন ২৪ রানে। ইমরুলের বিদায়ের পর উইকেটে এসেছেন মুমিনুল হক।
এখনো পর্যন্ত তিন বোলার ব্যবহার করেছে অস্ট্রেলিয়া—প্যাট কামিন্সের সঙ্গে দুই স্পিনার, নাথান লায়ন ও স্টিভ ও’কিফ।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম (অধিনায়ক), সাকিব আল হাসান, সাব্বির রহমান, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসির হোসেন, মোস্তাফিজুর রহমান।
অস্ট্রেলিয়া: ডেভিড ওয়ার্নার, ম্যাট রেনশ, স্টিভেন স্মিথ (অধিনায়ক), হিলটন কার্টরাইট, পিটার হ্যান্ডসকম্ব, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েড, অ্যাশটন অ্যাগার, প্যাট কামিন্স, স্টিভ ও’কিফ, নাথান লায়ন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের