সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাবনূরের গান

news-image

বিনোদন প্রতিবেদক : ছবিতেও অভিনয় করবেন, আবার এই ছবির একটি গানে কণ্ঠ দিলেন চিত্রনায়িকা শাবনূর। মুস্তাফিজুর রহমান মানিকের ‘এত প্রেম এত মায়া’ ছবির জন্য গান গেয়েছেন তিনি। ঈদের আগের দিন গত শুক্রবার দুপুরে মগবাজারের একটি স্টুডিওতে গানটি ধারণ করা হয়েছে। এটি ছবির টাইটেল গান। রোমান্টিক ও স্যাড ভার্সনে করা হয়েছে গানটি। স্যাড ভার্সনে কণ্ঠ দিয়েছেন শাবনূর আর রোমান্টিক ভার্সনে কণ্ঠ দিয়েছেন কোনাল ও বেলাল খান। সুদীপ কুমার দীপের লেখা আর সুর ও সংগীত পরিচালনা করেছেন কলকাতার শ্রী প্রীতম।

এবারই প্রথম গান গেয়েছেন শাবনূর। হঠাৎ গানে কণ্ঠ দেওয়া প্রসঙ্গে চলচ্চিত্রের এই তারকা বলেন, ‘ছবির পরিচালকের অনুরোধেই গানটিতে কণ্ঠ দিয়েছি। মানিক যখন গানটি গাইতে প্রস্তাব দেন, তখন দ্বিধায় ছিলাম,পারব তো! পরে গেয়ে ফেললাম। মজা পেয়েছি।’

ছবির পরিচালক মুস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘শাবনূর গুনগুন করে গান করেন। ভালোই গান। গানটি গাওয়ার সময় অনেকটাই পেশাদার শিল্পীর কণ্ঠের মতো মনে হয়েছে। তা ছাড়া এটি আমার জন্য একটু চমক দেওয়া হলো।’

এদিকে মানিক জানিয়েছেন, ছবির কাজ প্রায় অর্ধেক শেষ। বাকি অংশে নতুন চরিত্র হিসেবে সংগীত কলেজের একজন শিক্ষিকার চরিত্রে এই ছবিতে অভিনয় করবেন শাবনূর।

শাবনূরের শুটিং কবে থেকে শুরু হবে? পরিচালক বলেন, ‘ঈদের পর থেকে শিডিউল নেওয়া আছে। একটু মুটিয়ে গিয়েছিলেন শাবনূর। তবে নিয়মিত ব্যায়ামাগারে যাচ্ছেন তিনি। তাড়াতাড়ি শুরু হবে শুটিং।’ ‘এত প্রেম এত মায়া’ ছবিতে আরও অভিনয় করছেন সাইমন সাদিক, পিয়া বিপাশা প্রমুখ।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা