,

কালোভুনাটা ভালো করে মাহি : অপু

news-image

বিনোদন প্রতিবেদক : শ্বশুরবাড়িতেই ঈদ কেটেছে জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহির। কোরবানির তদারকি করেছেন, নিজের হাতে রান্না করেছেন। আর ঈদের এই ছুটিতে প্রতিদিন সকালেই নতুন ধরনের নাশতা বানাচ্ছে তিনি। সেসব নাশতা কেমন হলো সেটা পরীক্ষা করে দেখছেন স্বামী অপু। ভালো না হলেও নাকি ‘ভালো হয়েছে’ বলতে হচ্ছে অপুকে। শ্বশুর ও শাশুড়ি হজে, তাই ও-বাড়ির কর্তৃত্ব এখন মাহির হাতেই। এমনটাই জানালেন অপু।

অপু বলেন, ‘আমার বাবা-মা হজে গিয়েছেন। যাওয়ার সময় মাহির হাতে চাবির গোছা দিয়ে গেছেন, তারপর থেকেই মাহি শাড়ির আঁচলে চাবির গোছা বেঁধে ঘুরে বেড়াচ্ছে, কাউকে চাবি দিচ্ছে না। এমনকি আমি একটা প্রয়োজনে চাবি চেয়েছিলাম, আমাকে নিজের হাতে তালা খুলে দিল, আমাকে বলে মা আসার আগে কারো হাতে চাবি দেওয়া হবে না। কারো কোনো প্রয়োজন হলে সে তালা খুলে দেবে। বলতে পারেন, একেবারেই পাক্কা গৃহিণী হয়ে উঠেছে মাহি।’

ঈদের দিন কীভাবে কেটেছে জানতে চাইলে অপু বলেন, ‘সকালে নামাজ পড়ে এসে দেখি গরু কোরবানির জন্য রেডি, সব কিছু তদারকি করছে মাহি। কোরবানি শেষে আত্মীয়, প্রতিবেশী ও গরিবদের মধ্যে মাংস বিতরণ করেছে মাহি নিজে। আমাদের সব আত্মীয় তার কাছেই আসে, যে কোনো প্রয়োজনে। কাছের আত্মীয়দের দাওয়াত করে নিজের রান্না খাইয়েছে মাহি, আর আমার ওপর চলছে নতুন নতুন নাশতার এক্সপেরিমেন্ট।’

কেমন পরীক্ষা চলছে জানতে চাইলে অপু বলেন, ‘গতকাল থেকেই নতুন নতুন নাশতা বানাচ্ছে মাহি। আবার সেগুলোর ছবি তুলছে, বাসার সবাইকে ডেকে খাওয়াচ্ছে। প্রথমে আমাকে খেতে হচ্ছে, আমি ভালো হয়েছে বলার পর বাকিদের খাওয়ানো হচ্ছে। তার মানে আমার ওপর চলছে তার নাশতার এক্সপেরিমেন্ট। তবে তার কিছু রান্না আমার অনেক পছন্দের। বিশেষ করে গরুর মাংসের কালোভুনাটা অনেক ভালো করে মাহি।’

মাহির সঙ্গে প্রায়ই শুটিংয়ে যান অপু, তাঁর অভিনয়ও তিনি পছন্দ করেন। স্ত্রী মাহিকে নিয়ে অপু বলেন, ‘অভিনেত্রী হিসেবে মাহি কেমন তা দেশের মানুষ বলতে পারবে। শিল্পী হিসেবে তার সিনসিয়ারিটি আমার অনেক পছন্দের। আবার স্বামী হিসেবে বলতে পারি মাহি অনেক লক্ষ্মী ঘরণী। অনেক সুন্দরভাবে সংসার পরিচালনা করছে সে।’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের