,

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ‘ন্যাড়া ঐশ্বরিয়া’!

news-image

অনলাইন ডেস্ক : ঐশ্বরিয়া রাই বচ্চন তার মাথার সব চুল ভারতের বিখ্যাত তিরুমালার স্বামী ভেঙ্কটেশ্বর মন্দিরে দান করেছেন। সঙ্গে প্রমাণ হিসেবে রয়েছে তার মুণ্ডিত মস্তকের ছবিও।

এই খবর যে ভাইরাল হয়ে উঠবে, সেটা তো স্বাভাবিকই। সোশ্যাল মিডিয়ায় লাগাতার শেয়ার হয়ে চলেছে ছবিটা। তার সঙ্গে জমছে নানা ধরনের কমেন্ট। কিন্তু ছবিটা যে স্রেফ টেকনোলজির কারসাজি, তা একটু খেয়াল করলেই বোঝা যায়।

ইন্টারনেটের যুগে ‘ফেক’ ব্যাপারটা প্রায় শিল্পের পর্যায়ে পৌঁছে গিয়েছে। অমিতাভ বচ্চনের পুত্রবধূর এই কেশবিহীন ছবি সেই ‘ফেক’ শিল্পের এক অনন্য উদাহরণ নিঃসন্দেহে। এমনিতে ইন্টারনেটে বলিউডের নায়িকাদের নকল ‘অশ্লীল’ ছবি কোনও নতুন বিষয় নয়।

ঐশ্বরিয়াকে নিয়েও এমন খবর শোনা গিয়েছিল কয়েকদিন আগে। পারিবারিক বিবাদের জেরে তিনি নাকি আত্মহত্যা করেছেন। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে রণবীর কাপুরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করা নিয়েই অশান্তির সূত্রপাত। এমনকী, মৃত্যুর আগে ঐশ্বর্য কী বলেছিলেন জানা যায় সে কথাও। তিনি নাকি বলেছিলেন, ‘‘এমন কষ্টের সঙ্গে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভাল!’’

খবর রটে যেতেই রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে ঐশ্বরিয়া ভক্তদের মধ্যে। এবার সেই তালিকাতেই যুক্ত হল সাবেক এই বিশ্বসুন্দরীর এই চমকে দেওয়া ছবি। আপাতত রাকেশ ওমপ্রকাশ মেহেরার ‘ফ্যানি খান’ নিয়ে ব্যস্ত ঐশ্বর্য। এই ছবি নিয়ে তাঁর প্রতিক্রিয়া কী, সেটা অবশ্য জানা যায়নি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের